নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন বাড়ল,কাবিলপুর ভেঙে নতুন ১০ নম্বর ইয়ারপুর : উন্নয়নের দুয়ার আরও বিস্তৃত মিরসরাইয়ে IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে ‘কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক সেমিনার মিরসরাইয়ে ইছাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা, আহবায়ক ফজলুল করিম চৌধুরী; সদস্য সচিব এম. আরিফুল ইসলাম প্রধানমন্ত্রীকে ব্রিকস-দ্বিপক্ষীয় বৈঠকে আমন্ত্রণ ভারতের জাবিপ্রবিতে ম্যানেজমেন্ট বিভাগের নবীনদের বরণ জুলাই অভ্যুত্থান দমনে ৩ লাখ গুলি ব্যবহার ক্ষেতলালে নিজ অর্থায়নে গ্রামীণ রাস্তা সংস্কার, প্রশংসায় ভাসছেন যুবদল নেতা দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস কুলিয়ারচরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আশাশুনিতে ৪৬ হাজার টাকার ভারতীয় শাড়ীসহ চোরাকারবারী আটক চুরি হওয়া মিনি ট্রাক নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার পটলের ১০ম মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ রামগঞ্জগামী আল-আরাফাহ বাসের সঙ্গে ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০ ছাড়িয়েছে ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, দুপুরের মধ্যে হালকা বর্ষণের পূর্বাভাস সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের আজ সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের ১০ মৃত্যু বার্ষিকী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন রাবির ইয়াসিন আরাফাত বিজয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

সেতু উদ্বোধন

প্রতীকী

সেতু উদ্বোধন

নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের চারটি সড়কে নির্মিত মোট ১২টি সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল গণভবন খেকে ভিডিও কলে দেশব্যাপী ১৫০টি সেতু, ১৪টি ওভারপাস ও নবনির্মিত অন্যান্য অবকাঠামোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় নেত্রকোনা জেলার ১২টি সেতুও উদ্বোধন করেন তিনি। এ উপলক্ষ্যে নেত্রকোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক শাহেদ পারভেজ তার সম্মেলন কক্ষ থেকে উদ্বোধন অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন। এ সময় পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, এনএসআই উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আশিক নূর, পৌর মেয়র মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন, ডেপুটি সিভিল সার্জন ডা. অভিজিৎ লৌহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সড়ক বিভাগ সূত্রে জানা যায়, জেলার ১০ উপজেলার মধ্যে ৪টি সড়কে ৮২ কোটি টাকা ব্যয়ে মোট ৫১৮ মিটার দৈর্ঘ্যরে ১২টি সেতু নির্মিতি হয়। সেতুগুলো হচ্ছে মহিষখলা, বাউসী, নিশ্চিন্তপুর, তেঘরিয়া, গুমাই, আশারানী, বাবনী, ছোট বাবনী, বাহাদুর কান্দা, জিঞ্জিনিয়া, বিশিউড়া ও দুর্গাপুর সেতু। সূত্র আরো জানায়, বিগত ২০০৮ সন থেকে ২০২৩ পর্যন্ত সড়ক বিভাগের আওতায় নেত্রকোণা জেলায় মোট ৬৮টি সেতু এবং ১৭০টি কালভার্ট নির্মাণ করা হয়। ১৯৯২ সনে প্রতিষ্ঠিত নেত্রকোনা সড়ক বিভাগের অধীনে ও আওতায় উপবিভাগ এবং কেন্দুয়া সড়ক উপবিভাগ অর্থাৎ দুটি উপবিভাগ রয়েছে। এই সড়ক বিভাগের আওতায় মোট ১৪টি সড়ক রয়েছে, যার দৈর্ঘ্য ৩৭১ দশমিক ৯০ কিলোমিটার। সড়কগুণোর মধ্যে একটি আঞ্চলিক মহাসড়ক যার দৈর্ঘ্য ৫১ দশমিক ২০ কিলোমিটার এবং ১৩টি জেলা মহাসড়ক যার দৈর্ঘ্য ৩২০ দশমিক ৭০ কিলোমিটার।

আরও খবর