জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

দুর্গাপুরে সবজির বাজারে আগুন

দুর্গাপুরে সবজির বাজারে আগুন

নেত্রকোনার দুর্গাপুরে বাজারে সব ধরনের শাক-সবজির দাম আরও বেড়ে গেছে। বাজারে গেলে সবজিতে যেন হাত দেওয়া যায় না। শুধু পেঁপে ছাড়া ৬০ টাকা কেজির নিচে কোনো শাক-সবজি নেই বললেই চলে। কয়েকটির দাম ১০০ টাকারও বেশি। এ অবস্থায় বাজার করতে এসে হিমশিম খেতে হচ্ছে স্বল্পআয়ের লোকজনদের। সবজি বিক্রেতাদের দাবি, চড়া দামে কিনতে হওয়ায় দাম বেশি রাখতে বাধ্য হচ্ছেন তারা। মূলত কয়েক দিন আগে হওয়া বৃষ্টি ও বন্যার কারণে সবজির দাম বেড়েছে।

জানা গেছে, বাজারে এক মাস আগে ৪০ টাকা কেজি বিক্রি হওয়া বেগুন এখন ৮০ টাকা। ৬০ টাকা কেজির করলা এখন ১২০ টাকা। ১০০ টাকা কেজির কমে সবজি কেনা দায়। অথচ এক মাস আগে এসবের দাম ৪০-৫০ টাকা কেজি ছিল। বাজারে প্রতি কেজি পটল ৮০ টাকা, মুলা ৬০-৭০, টমেটো ১০০, বরবটি ১৪০, কাঁচা মরিচ ২০০ টাকা থেকে কমে এখন ১৬০ টাকা, আলু ৬০, পেঁয়াজ ৭৫, ধনিয়া পাতা ৩০০, শসা ৬০, মিষ্টি লাউ ৬০, ফুলকপি ১৪০, শিম ১৬০, গাজর ১৪০, কচু ৮০ টাকা করে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতিটি বাঁধাকপি (ছোট) ৫০ টাকা, লালশাক, পুঁইশাক ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ঢাটা শাক ৪০ টাকা মুঠি। শুধু ৩০ টাকা কেজি মিলছে পেঁপে।

এদিকে দোকানিরা শাক-সবজির দাম বেশি চাওয়ায় ক্রেতারা এক দোকান থেকে অন্য দোকানে যাচাই করছেন। এরপর কেজিতে নেই পোয়া/হাফ কেজি হিসেবেও বিভিন্ন সবজি কিনছেন অনেকে।

'বাজার করতে আইস্যা কোনো কিছু আর কিননের বাও দেখতাছি না। দাম শুনলে বুক ধড়ফড় করে' এভাবেই বলছিলেন মানিক মিয়া নামে এক রিকশাচালক। তিনি বলেন, 'আমরার মতো গরিব মানুষের অহন বাইচ্ছা থাহনই দায় গো বাপু। সারা দিন রিকশা চালাইয়া কই টেহা পাই আর এহন। এই টেহা দিয়া চাউল কিনা লাগে ঔষধও কিনা লাগে। পরে তরকারি ও মাছ কিনার টেহা থাহে না। একবার দাম বাড়লে আর কমে না।'

বাজার করতে আসা আজমত আলী বলেন, আমরা নিম্নআয়ের মানুষ। সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হয়। প্রতিদিন যা আয় হয়, তা বাজার খরচ আর ওষুধ কিনতে গিয়ে ফুরিয়ে যায়। দ্রব্যমূল্যের যে দাম, এতে বাজার করে আর হিসাব মিলাতে পারছি না।

এ প্রসঙ্গে সবজি বাজার মনিটরিং জোরদার করা হবে বলে জানান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স।

আরও খবর