জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

দুর্গাপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

 দুর্গাপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

দুর্গাপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী দুর্গাপুর ইউনিয়নের নলুয়াপাড়া প্রবীণ সামাজিক কেন্দ্রে এ চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন, ডিএসকের সহকারী পরিচালক শামছুল আলম খান। বেসরকারী উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র-ডিএসকে সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের সহযোগিতায় এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। পরে এক আলোচনা সভায় সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী 'রুপন কুমার সরকারে'র সভাপতিত্বে ও সমাজ উন্নয়ন কর্মকর্তা 'সাইদুল ইসলামে'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান 'পারভীন আক্তার', ইউপি সদস্য 'হযরত আলী', ডিএসকে বারমারী শাখার ব্যবস্থাপক 'সুলতানা শাহীন', সাংবাদিক 'সজীম শাইন', স্বাস্থ্য কর্মকর্তা 'ফেরদৌস ওয়াহিদ জীবন' প্রমুখগন। তাদের আলোচনায় স্বাস্থ্য ও চক্ষু বিষয়ক সচেতনতা উঠে আসে এবং দরিদ্র মানুষের বিনামূল্যে সেবাদানে প্রতিষ্ঠানটি দৃঢ় আগ্রহ প্রকাশ করে।

চিকিৎিসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের ৯ জনের একটি দল পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ ও চশমা বিতরণ করে। বিনামূল্যে ছানি অপারেশনের জন্য ১০০ জন রোগীকে বাছাই করা হয়। বিএনএসবি চক্ষু হাসপাতালে বাছাই করা রোগীদের পর্যায়ক্রমে চোখের ছানি অপারেশন করা হবে জানান।

আরও খবর