নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

প্রবাসী ছেলের মৃত্যু; থামছে না বাবার কান্না

online desk

সৌদিতে ছেলের মৃত্যু, থামছে না বাবার কান্না


জীবিকার তাগিদে বাংলাদেশ থেকে প্রবাসী হিসেবে সৌদি আরবে পাড়ি দিয়েছিল চন্ডীগড়ের যুবক মোস্তফা কামাল (৩২)। এরই মধ্যে হঠাৎ স্ট্রোক করে তিন দিন আগে মৃত্যুবরণ করেন তিনি। যার উপর পরিবারের একমাত্র ভরসা ছিলো। এখন শুধু সামনে মরিচিকা ছাড়া আর কিছুই দেখছেন না এ অসহায় স্বজন। এ ঘটনায় পুরো পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে বইছে শোকের মাতম। কান্না থামছে না বাবা-মায়ের।


নেত্রকোনা অন্তর্গত দুর্গাপুর উপজেলা চন্ডিগড় ইউনিয়নের ফুলপুর গ্রামে বাড়ি বাসিন্দা ছিলেন তিনি। তার বাবার নাম জয়নাল আবেদীন।


পরিবার সূত্র জানায়, দুই বছর আগে জীবিকার তাগিদে বাংলাদেশ থেকে প্রবাসী হিসেবে সৌদি আরবে পাড়ি জমান মোস্তফা। বাড়িতে বাবা-মা, স্ত্রী, দুই পুত্রসন্তান রয়েছে। এখন শুধু মুখে অসহায়ত্বের ছাপ!


প্রবাসী মৃত মোস্তফার চাচা 'মুমিন মিয়া' জানান, গত কয়েকদিন ধরেই পরিবারের সঙ্গে যোগাযোগ নাই তার। পরে সৌদি আরবের আরেক প্রবাসী আত্মীয়র মাধ্যমে খোঁজ নিলে আজ বিকেলে খবর মিলে ভাতিজা মোস্তফা স্ট্রোক করে তিন দিন আগেই মারা গেছে হাসপাতালে। এখন সেখান থেকে তার মরদেহ বাংলাদেশে আনার জন্য যোগাযোগ করা হচ্ছে।


তিনি আরো বলেন, এক বছর আগেও এক ছেলে মারা গেছেন। এর শোক কেটে উঠতে না উঠতেই আরেক ছেলের মৃত্যু! এই শোক সইতে না পেরে বাবা-মা'র কান্না যেন আর থামছেই না।


এ প্রসঙ্গে স্থানীয় ইউপি সদস্য মো. খোকন মিয়া জানান, এখন তাদের বাড়িতেই রয়েছি। মোস্তফার মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বাবা-মা, স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজনদের কান্নায় ভাসছে এলাকা। তাদের আহাজারিতে যেন বাতাস ভারি হয়ে উঠেছে।প্রবাসী মোস্তফার মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

আরও খবর