ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

অভয়নগরে ট্রেনের ধাক্কায় হাত-পা কাটা পড়ল এক বৃদ্ধের

 যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নুরবাগ রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আলী আজগর তরফদার (৬৫) নামের ষাটোর্ধ্ব বৃদ্ধের ডান হাত ও ডান পা বিছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন। বুধবার (১১ অক্টোবর)সকাল ১০.২০ মিনিটের সময় উপজেলার নওয়াপাড়া বাজার রেলক্রসিং সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয়রা আহত আলী আজগরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আহত আলী আজগর উপজেলার গাজীপুর গ্রামের মৃত গোলাম নবীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০.২০ মিনিটের সময় রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী রকেট এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আলী আজগরের ডান হাত ও ডান পা। এতে তিনি আহত হন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহত আলী আজগরকে উদ্ধার করে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অথই সাহা জানান, ট্রেনে কাটা আহতের অনেক রক্তক্ষরণ হচ্ছিল। যে কারণে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশংঙ্কাজনক ছিল। তার ডান হাত ও ডান পা বিছিন্ন ছিল।

পরিবারের লোকজন জানান, আলী আজগর তরফদার সকালে বাড়ি থেকে ভ্যানে করে নারকেল নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে নওয়াপাড়া রেলক্রসিং সংলগ্ন এলাকায় যায়। সেখান থেকে নারকেল বিক্রি করে রেললাইন পার হওয়ার সময় যশোরগামী রকেট এক্সপ্রেসে হাত ও পা কাটা পড়ে। তার অবস্থা ভালো না থাকায় খুলনা থেকে ঢাকায় হাসপাতালে নেওয়া হচ্ছে।

নওয়াপাড়া রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রকেট ট্রেনে কেটে একজন আহত হয়েছেন তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Tag
আরও খবর