বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি গঠন.

চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি গঠন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন।

এ উপলক্ষে রোববার বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, মোঃ আবুল হাসেম, মোঃ নূর মোহাম্মদ, জাকির হোসেন, মোঃ দেলোয়ার হোসেন মজুমদার মাছুম, মোঃ লতিফুল আলম মজুমদার, উপজেলা যুবদলের সদস্য মোঃ খোরশেদ আলম, কামরুল ইসলাম মজুমদার ভূঁইয়া, মোঃ আলমগীর হোসেন। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান রিপনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য নাজমুল হুদা চৌধুরী, গুণবতী ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম জুয়েল, গুণবতী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক সরোয়ার হোসেন, যুবদল নেতা ইউসুফ হোসেন আরিফ জিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবদুল হালিম, সদস্য সচিব জাফর আহমেদ, জগন্নাথদীঘি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবদুর রহিম, কাশিনগর ইউনিয়ন দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আলমগীরসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মত-বিনিময় সভা শেষে নাজমুল হুদা চৌধুরীকে আহবায়ক ও ইউসুফ হোসেন আরিফ জিয়াকে সদস্য সচিব করে গুণবতী ইউনিয়ন যুবদলের ৫৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা, উপজেলা যুবদলের আহবায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহবায়ক বৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আরও খবর