ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

অভয়নগরে ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

যশোরের অভয়নগরে বিভিন্ন অনিয়মের কারনে ইউনিক ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 


মঙ্গলবার (৩ অক্টোবর)বিকেলে  ভ্রাম্যামাণ আদালতের নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান।

প্রায় ঘন্টাব্যাপী অভিযানের পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ডের আদেশ দেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা। তাৎক্ষণিক ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে ছাড় পান ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব কর্মকর্তা মো. হুমায়ুন কবির। ভ্রাম্যমাণ আদালত চলাকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ওয়াহিদুজ্জামান, সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমানসহ অভয়নগর থানা পুলিশ, সাংবাদিক উপস্থিত ছিলেন।


এ ব্যাপারে নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান বলেন, ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে নিয়ম অনুযায়ী ড্রেসকোড পরিধান না করা, প্যাথলজিতে পরীক্ষার জন্য ব্যবহৃত ঔষধে কোন আমদানীকারকের নাম ঠিকানা না থাকা এবং ঔষধের কোন বার কোড না থাকায় ঐ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


এছাড়া নওয়াপাড়া পৌরসভার মেয়রের সাথে কথা বলে সকল ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সাথে নিয়ে কর্মশালা করবেন বলে তিনি জানান।

Tag
আরও খবর