দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

সিপিএলের শিরোপা জিতল জ্যামাইকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-10-2022 06:05:32 pm

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে শিরোপা জিতেছে জ্যামাইকা তালাওয়াশ। বার্বাডোজ রয়্যালসকে ৮ উইকেটে হারিয়ে দীর্ঘ ছয় বছর পর শিরোপা নিজেদের করে নিল জ্যামাইকা।


দাপটের সঙ্গে পুরো আসরজুড়ে খেলেছে কাইল মায়ার্সের দল। ফাইনালের আগে ১১টি ম্যাচের ৯টিতে জয় পেয়েছে বার্বাডোজ। শনিবার (১ অক্টোবর) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রয়্যালস অধিনায়ক। 


রাকিম কর্নওয়াল ও কাইল মেয়ার্সের ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই ৬৩ রান করে বার্বাডোজ। বড় সংগ্রহের ইঙ্গিত দেন দুই ওপেনার। উদ্বোধনী দুই ব্যাটার ফিরে যাওয়ার পর আজম খানকে নিয়ে নিয়ে জুটি গড়েন জেসন হোল্ডার। কিন্তু পাকিস্তানের আজম খান ছাড়া অন্য ব্যাটাররা তেমন কিছু করতে পারেননি। 


শেষ পর্যন্ত এ ডানহাতি ব্যাটারের ৫১ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে বার্বাডোজ। তালাওয়াশের হয়ে ২৪ রানে ৩ উইকেট নেন ফ্যাবিয়ান অ্যালেন। 


১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে জ্যামাইকা। রানের খাতা খোলার আগেই ফেরেন কেনার লুইস। তারপর শুরু হয় ব্র্যান্ডন কিংয়ের তাণ্ডব। এ ওপেনারের ৫০ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস ও শামারা ব্রুকসের ৪৭ রানে জয়ের বন্দরে পৌঁছে যায় জ্যামাইকা তালাওয়াশ। ২৩ বল হাতে রেখেই ৮ উইকেটের জয়ে দীর্ঘ অর্ধযুগ পর সিপিএল শিরোপা নিশ্চিত করে জ্যামাইকা।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৬ দিন ২৩ ঘন্টা ৪৩ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩০ দিন ৬ ঘন্টা ৪৮ মিনিট আগে