ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

অভয়নগরে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণ কর্মসূচি

যশোরের অভয়নগর উপজেলায় ছাগল ও ভেড়ার পিপিআর রোগমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

এ বছর নওয়াপাড়া পৌরসভাসহ উপজেলার ৬৫ হাজার ছাগলের টিকা প্রদান করার লক্ষ্যমাত্রা নিয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুইকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

জানা যায়, রবিবার (১ অক্টোবর) থেকে উপজেলার ৮টি ইউনিয়নে পিপিআর টিকা প্রদান কর্মসূচী চলবে । রবিবার (১ অক্টোবর) ১নং প্রেমবাগ ইউনিয়ন, ২ তারিখ ২নং সুন্দলী ইউনিয়ন এভাবে তারিখ অনুসারে রবিরার (৮ অক্টোবর) ৮নং ইউনিয়নে টিকা প্রদান করা হবে যা আগামী সোমবার (৯ অক্টোবর) পর্যন্ত চলবে।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ইউএলও) ড. আবুজার সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান। উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ওবায়দুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর প্যানেল মেয়র মিজানুর রহমান মোল্যা। এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রাণি সম্পদ সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জানান, পিপিআর ছাগল ও ভেড়ার ভাইরাসজনিত একটি মারাত্মক সংক্রামক রোগ। এই রোগটি সর্বপ্রথম আইভরিকোস্টে ১৯৪২ সালে সনাক্ত হয়। পরে বাংলাদেশে এই রোগটি ১৯৯৩ সালে দেখা দেয়। পিপিআর রোগে আক্রান্ত হলে ছাগল ও ভেড়ার প্রজনন ক্ষমতা ও উৎপাদনশীলতা কমে যায়। ২০১৩ সাল অনুযায়ী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রতিবছর দেশে এ রোগের কারণে ১৮৪.২২ কোটি টাকা আর্থিক ক্ষতি হয়। তিনি আরও বলেন, এই রোগে ছাগল ও ভেড়ার আক্রান্তের হার প্রায় ৪০-১০০ ভাগ, মৃত্যুর হার ৪৫-৯০ ভাগ। সারাদেশের ন্যায় এ বছর অভয়নগরে পিপিআর টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। এ বছর নওয়াপাড়া পৌরসভাসহ উপজেলার ৬৫ হাজার ছাগলের টিকা প্রদান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Tag
আরও খবর