বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

বশেমুরবিপ্রবিতে প্রথম বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াড অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-10-2022 02:22:12 pm


◾আর এস মাহমুদ হাসান  


গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং ন্যাশনাল ভেটেরিনারি ডিন কাউন্সিলের আয়োজনে বাংলাদেশে প্রথমবারের মতো ভেটেরিনারি অলিম্পিয়াড-২০২২ অনুষ্ঠিত হয়েছে।


আজ সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মাঝে মুক্তমঞ্চে উক্ত অলিম্পিয়াড এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হকের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ সরকার, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস সেন, এএসভিএম বিভাগের সহকারী অধ্যাপক ডা. হুর ই জান্নাত ও সহকারী অধ্যাপক ডা. মার্জিয়া আফরোজ, কৃষি বিভাগের চেয়ারম্যান ড. নাজমুল হক শাহীন, এফএও এর প্রতিনিধি এবং বিভাগের শিক্ষার্থীরাসহ অন্যান্যরা।


এ সময় এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হক বলেন, ভেটেরিনারি শিক্ষাকে আরও আধুনিকায়ন করতে আজকের এই প্রথম বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দক্ষ ভেটেরিনারিয়ান তৈরিতে কাজ করে যাবে। এ আয়োজন ভেটেরিনারি শিক্ষার প্রসারে নতুন মাইলফলক সৃষ্টি করবে।


উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা কয়েকটি ধাপে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করেন। দুপুর ৩.১৫ টায় বিজয়ী দলের নাম ঘোষণার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



ছবি: সেরা টিম এন্টিডট


উক্ত অলিম্পিয়াডের কোয়ালিফায়িং রাউন্ডে বশেমুরবিপ্রবির এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের ১৪ টি টিমের সাথে প্রতিযোগিতা করে ১০০ নাম্বারের ভিতরে ৬৪ নাম্বার পেয়ে সেরা টিম নির্বাচিত হয় "টিম- এন্টিডট"। এছাড়া ৫৯ নাম্বার পেয়ে দ্বিতীয় টিম নির্বাচিত হয় টিম- হাইপোথ্যালামাস এবং ৫৭.৫ নাম্বার পেয়ে তৃতীয় টিম নির্বাচিত হয় টিম- প্যানথেরা টাইগ্রিস।


টিম এন্টিডটের ৫ সদস্য মো. রাকিবুল হাসান, পবিত্র সরকার, মো. ফরিদুল ইসলাম, পূজা দাস, ফাতেমাতুজ জোহরা ওমি আগামী ১৬ নভেম্বর কক্সবাজারের হোটেল রয়‍্যাল টিউলিপে অন্য ১২ টি ক্যাম্পাসের ১২ টি বিজয়ী টিমের সাথে অলিম্পিয়াডের ফাইনাল পর্বে অংশ নিবে।


টিম এন্টিডটের টিম লিডার রাকিবুল হাসান বলেন, টিমের সদস্যরা অনেক খুশি। আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। প্রথম রাউন্ড শেষ হয়েছে, আগামী ১৬ই নভেম্বর আমাদের ফাইনাল রাউন্ড কক্সবাজারে অনুষ্ঠিত হবে। এখন আমারা সেটার জন্যই নিজেদেরকে প্রস্তুত করছি। বিশ্ববিদ্যালয়ের সকলের কাছেই আমরা দোয়া প্রত্যাশী আমরা যেন ফাইনাল রাউন্ডে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে পারি।


প্রথমবারের মতো আয়োজিত উক্ত অনুষ্ঠানে অনলাইনে ১২ টি বিশ্ববিদ্যালয়ের মোট ১৬৬টি দল অংশগ্রহণ করে এবং অনুষ্ঠানটি একযোগে ১২ টি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়।


আরও খবর