গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

বিশ্ববিদ্যালয়গুলোকে অভিযোগকারীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান ইউজিসি’র

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-09-2023 10:53:04 am

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বিশ্ববিদ্যালয়গুলোকে অভিযোগকারীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

দেশে ১৭০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম, হয়রানি ও নিপীড়নের ঘটনা ঘটছে। সংক্ষুদ্ধ ব্যক্তির অভিযোগ দাখিলের উপযুক্ত পরিবেশ তৈরি এবং অভিযোগকারীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি এই আহ্বান জানান।

প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর আজ ইউজিসিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন । কর্মশালায় কমিশনের সচিব ড. ফেরদৌস জামান সভাপতিত্ব করেন।  

ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী কোনো ধরনের হয়রানি ও নিপীড়নের শিকার হলে তার পরিচয় গোপন রাখতে হবে। এক্ষেত্রে অভিযোগকারীর অভিযোগ দ্রুত আমলে নেওয়া এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন তিনি। অন্যদিকে, অনিয়ম, হয়রানি ও নিপীড়ন ঘটনার অভিযোগ নিষ্পত্তির আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে না দেওয়ার অনুরোধও করেন।

তিনি কমিশনের অভিযোগ প্রতিকার ব্যবস্থার ফোকাল পয়েন্টকে ইউজিসিতে একটি স্বচ্ছ অভিযোগ বাক্স স্থাপন এবং এখানে অভিযোগ পড়ছে কিনা সেটি নিয়মিত তদারকি করতে নির্দেশ দেন।

ইউজিসি’র পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক ও অভিযোগ প্রতিকার ব্যবস্থার ফোকাল পয়েন্ট মৌলি আজাদের উপস্থাপনায় কর্মশালায় ২৬ জন ইউজিসি কর্মকর্তা অংশগ্রহণ করেন।

আরও খবর