নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কুলিয়ারচরে পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাক্তি উদ্যোগে তালের আঁটি রোপন কর্মসূচী

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 24-09-2023 12:44:08 pm

কুলিয়ারচরে পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যক্তি উদ্যোগে তালের আঁটি রোপন কর্মসূচী


মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা


কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের দক্ষিণ সালুয়া গ্রামে ব্যক্তি উদ্যোগে তালের আঁটি রোপন কর্মসূচী শুরু হয়েছে। দক্ষিণ সালুয়া গ্রামের সালুয়া ইউনিয়ন ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল কাইউম এ কর্মসূচীর উদ্যোগ নিয়েছেন।


পরিবেশের ভারসাম্য রক্ষায় তাল গাছের গুরুত্ব অপরিসীম। তাল গাছ বজ্রপাত প্রতিরোধকারী। তাল গাছে কার্বনের পরিমান বেশী থাকায় বজ্রপাত প্রতিরোধে সক্ষম। তাছাড়া তালে রয়েছে ক্যাসিয়াম ও ফসফরাস যা দাঁত এবং হাড়ের সুরক্ষা দেয়। তালে আছে প্রচুর পরিমানে ভিটামুন-"বি"। যা মানব দেহের ভিটামিন "বি" জাতীয় রোগ প্রতিরোধে সহায়তা করে।  তাল মানব দেহে ক্যান্সার প্রতিরোধে সহায়ক।


জানা যায়, যে এলাকায় তাল গাছ বেশী সে এলাকায় বজ্রপাত কম হয়।  পরিত্যাক্ত জায়গা, রাস্তা ও বাড়ির আশপাশে তাল গাছ রোপন করলে একদিনে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে অন্য দিকে ভিটামিন ঘাটতি জনিত রোগ থেকে রক্ষা পাওয়া যাবে।


প্রতি বছর বাংলাদেশে বজ্রপাতে শতাধিক মানুষ মারা যায়। কয়েক বছর আগেও বজ্রপাতে মানুষের মৃত্যুর হার ছিল খুবই কম। তাল গাছ নিধনের ফলে বজ্রপাতে মৃত্যুর হার আশংকা জনক হারে বৃদ্ধি পাচ্ছে।  এ দূর্যোগ থেকে মুক্তি পেতে অন্যান্য বৃক্ষের পাশাপাশি, তালগাছ,সুপারি গাছ ও নারিকেল গাছ রোপন করা খুবই জরুরী।


বজ্রা পাতের হাত থেকে রক্ষা পেতে সালুযা ইউনিয়নের দক্ষিণ সালুয়া গ্রামের সালুয়া ব্লাড ডোনার্স ক্লাবে প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল কাইউম নিজ গ্রাম সহ আশেপাশে গ্রাম ও রাস্তার পাশে শুরু করেছেন তালের চারা-আঁটি  রোপন। তার এ মহতি উদ্যোগে যুক্ত হয়েছেন এলাকার যুব সমাজ।  তারা গ্রামের বিভিন্ন বাড়ি থেকে নিজ উদ্যোগে সংগ্রহ করছেন তালের আঁটি। গত দুই দিন যাবৎ নিজ গ্রাম সহ আশেপাশে গ্রামের বিভিন্ন পরিত্যাক্ত জায়গা এবং রাস্তার পাশে রোপন করেছেন শতাধিক তালের চারা-আঁটি। 


তাছাও আব্দুল্লাহ আল কাইউম স্বেচ্ছায় রক্ত দান, অসহায়,গরীব-দুস্ত মানুষের সেবা করে আসছেন। আর্থ- মানবতার সেবার তার আহবানে সাড়া দিয়েছেন প্রবাসী সহ দানবীর অনেকেই।


আব্দুল্লাহ আল কাইউম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা সমাজের সকল স্তরের মানুষ যদি বিভিন্ন প্রজাতির গাছের সাথে তালের চারা-আঁটি রোপন করেন, তাহলে অক্সিজেনের ঘাটতি পুরন সহ বজ্রপাতের হাত থেকে অনেকটা রক্ষা পাওয়া সম্ভব।

Tag
আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৪২ দিন ৩ ঘন্টা ৩০ মিনিট আগে