বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে অগ্নিকান্ড বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা

সাতক্ষীরায় ওয়াস এসডিজি প্রকল্পের হস্তান্তর বিষয়ক সভা অনুষ্টিত

সাতক্ষীরায় ওয়াস এসডিজি প্রকল্পের হস্তান্তর বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। এ প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরা পৌরসভায় প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী বিশুদ্ধ পানি, উন্নত টয়লেট এবং পরিচ্ছন্ন জীবন যাপনে উদ্বুদ্ধ হয়েছে। ফলে পানি বাহিত রোগে আক্রান্তের সংখ্যাও কমেছে বলে দাবী করেন সাতক্ষীরা পৌরসভার জন প্রতিনিধিরা।

হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি), প্র্যাকটিক্যাল এ্যাকশন ও উত্তরণ নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে ওয়াস এসডিজি প্রোগ্রাম বাংলাদেশ ইমপ্লিমেন্টেশন ফেইজ-২’ বিষয়ক প্রকল্পটি জুলাই ২০১৮ হতে শুরু হয় এবং আগামী মার্চ ২০২৪ সালে শেষ হবে। প্রকল্পের মাধ্যমে পানি, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক উদ্যোক্তা উন্নয়নসহ কমিউনিটির চাহিদাবৃদ্ধি ও সহায়ক পরিবেশ তৈরি করা হয়েছে। এই ফলাফল বহমান রাখার জন্য স্থানীয় সরকার, সমবায় অফিস, স্বাস্থ্য বিভাগ, ব্যবসায়ী সমিতিসহ সকলসংশ্লিষ্ট দপ্তরের অগ্রণীভূমিকা পালন করতে হবে বলে জানা বক্তারা।


সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলনের সভাপতিত্বে হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর পক্ষে উপস্থিত থেকে বিস্তরিত ফলাফল উপস্থাপন করেন, সংস্থাটির নির্বাহী পরিচালক মোঃ মাহিউল কাদির। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর নূরজাহান বেগম, অনিমা রানী মন্ডল, কাউন্সিলর শফিক উদ দ্দৌলা সাগর, শেখ মারুফ আহমেদ, জাহাঙ্গীর হোসেন কালু, আইনুল ইসলাম নান্টা, পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলি, সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, প্রকল্প ব্যবস্থাপক ওয়াহিদুর রহমান, মৃনাল কুমার সরকার, নন্দিতা রানী দত্ত, রোকসানা পারভীন, প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ প্রতিনিধি আমিনুল ইসলাম সোহান, উত্তরণ প্রতিনিধি এসকে রুসাইদ উল্ল্যাহ প্রমুখ।

Tag
আরও খবর