বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয়ে চারুকলার চর্চা অনেক জরুরী: উপাচার্য ড. সৌমিত্র শেখর

নজরুল বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের বার্ষিক চারুকলা প্রদর্শনী ২০২৩ শুরু হয়েছে। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের নিচ তলায় এর উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।

উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, নজরুল বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ প্রতি বছরের মতো এবারও সকল শিক্ষার্থীর অংশগ্রহণে বার্ষিক চারুকলা প্রদর্শনীর আয়োজন করেছে। আন্তরিকতার সঙ্গে যারা এই আয়োজনের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে সাধুবাদ জানাই। বার্ষিক এই প্রদর্শনীর মধ্যদিয়ে নবীন শিল্পীদের দৃষ্টিভঙ্গি আরও অনেক প্রসারিত হবে, বিভাগের সুনাম অক্ষুন্ন রাখবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে।

উপাচার্য আরও বলেন, চারুকলা বিভাগ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক-শিক্ষার্থীর আত্মার স্পন্দন। শরীরে আত্মা না থাকলে শরীর যেমন স্থবির হয়ে যায়, তেমনি করে আমাদের প্রিয় কবি নজরুলের নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছেলে মেয়েরা, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা যদি কোন কাজ না করে তাহলে ইট কাঠ পাথরের মতো স্থবির হয়ে যাবে। তাই আমাদের আত্মার স্পন্দন যেমন জরুরি ঠিক তেমনি করে বিশ্ববিদ্যালয়ে চারুকলার চর্চাও বেশি জরুরি।

 চারুকলা বিভাগের সিলেবাসকে আরও আধুনিকায়ন করে, নতুন নতুন আইডিয়া উদ্ভাবনের মধ্যদিয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ও জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভাগের কর্মকে ছড়িয়ে দিতে বিভাগ সংশ্লিষ্টদের পরামর্শ দেন উপাচার্য।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পুরস্কারপ্রাপ্ত শিল্পকর্মের জন্য বিজয়ীদের পুরস্কৃত করেন। এরপর উপাচার্য ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। তিনি প্রদর্শনীর বিভিন্ন চিত্রকলা ঘুরে দেখেন।

এছাড়া চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান। স্বাগত বক্তব্য দেন বিভাগীয় প্রধান নগরবাসী বর্মণ। শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম হাওলাদার।

উল্লেখ্য যে,বার্ষিক প্রদর্শনী ১৮-২১ সেপ্টেম্বর পর্যন্ত চারদিনব্যাপী চলবে। সকাল ১০ টায় শুরু হয়ে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।

আরও খবর