আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মীসভা আয়োজনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ

বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখায় আগামী ১০ (দশ) কার্যদিবসের মধ্যে কর্মীসভা আয়োজনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

গত শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত ছাত্রলীগের এক প্যাড বিজ্ঞপ্তিতে কর্মীসভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, 'স্মার্ট বাংলাদেশ' গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সমন্বয়কবৃন্দকে বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখায় আগামী ১০ (দশ) দিনের মধ্যে কর্মীসভা আয়োজন করে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেয়া হলো।


কর্মীসভা আয়োজনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম মামুন, সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান তাপস, সহ-সভাপতি শেখ সাঈদ আনোয়ার সিজার, সহ-সভাপতি মো. রিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক সজীবুর রহমান সজীব, সাংগঠনিক সম্পাদক হাসিবুল হোসেন শান্ত, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান শান্ত, উপ-দপ্তর সম্পাদক সাদি মোহাম্মদ আকাশ, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সেলিনা আক্তার শেলী এবং উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পূজা কর্মকার। 


উল্লেখ্য যে, চলতি বছরের ৪ জুলাই দীর্ঘ ৬ বছর পর মেয়াদোত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগ এর সিদ্ধান্ত অনুযায়ী ,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে।

আরও খবর