বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

চৌদ্দগ্রামে ৪৫টি বিলুপ্ত প্রাণী কচ্ছপ উদ্ধার, কিশোর আটক।

চৌদ্দগ্রামে ৪৫টি বিলুপ্ত প্রাণী কচ্ছপ উদ্ধার, কিশোর আটক।

চৌদ্দগ্রামে পুলিশ ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে ৪৫টি বিলুপ্ত প্রাণী কচ্ছপ উদ্ধার করেছে। এ সময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে এক কিশোরকে আটক করেছে। বৃহস্পতিবার  রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হায়দারপুল এলাকায় জিএস পরিবহনের যাত্রীবাহী একটি বাস থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। শুক্রবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রাবাহী বাসে করে বিলুপ্ত প্রাণী বেশ কিছু কচ্ছপ পাচার হচ্ছে। বিষয়টি তাৎক্ষণিক বন বিভাগকে অবহিত করলে তাদের সহায়তায় যৌথ অভিযান চালিয়ে মহাসড়কের উপজেলার হায়দারপুল নামক এলাকা থেকে চট্টগ্রাম থেকে মংলাগামী জি.এস ট্রাভেলস্-এর যাত্রীবাহী বাসটি গতিরোধ করা হয়।

এ সময় বাস তল্লাশী চালিয়ে বাসের পিছনের বক্স থেকে তিনটি ককশীটের কার্টুন ভর্তি বিভিন্ন প্রজাতির ৪৫টি কচ্ছপ উদ্ধার করা হয়। অভিযানকালে পাচারকাজে জড়িত থাকার অভিযোগে বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার মাদারতলী গ্রামের বিধান চন্দ্র অধিকারীর ছেলে বিষয় অধিকারী(১৭)কে আটক করা হয়েছে। উদ্ধারকৃত কচ্ছপগুলোর মধ্যে সুন্দি কচ্ছপ ১৯টি, হলদে কচ্ছপ ১১টি, কড়ি কচ্ছপ ০৫টি ও পিকক কচ্ছপ ১০টিসহ মোট ৪৫টি।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বৃহস্পতিবার দুপুরে জানান, ‘খবর পেয়ে আমি নিজেই থানায় উপস্থিত হয়ে কিশোরকে জিজ্ঞাসাবাদ করি। কিশোরের বয়স ১৭ বছর হওয়ায় তাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়নি। এ বিষয়ে বনবিভাগ আইনী ব্যবস্থা নেয়া হবে। পরবর্তীতে বনবিভাগের কর্মকর্তাদের নিকট উদ্ধারকৃত ৪৫টি কচ্ছপ হস্তান্তর করা হয়। কচ্ছপগুলো গাজীপুর সাফারী পার্কে অবমুক্ত করা হবে’।

পাচারকাজে জড়িত থাকার অভিযোগে আটককৃত কিশোরের বিরুদ্ধে নিয়মিত মামলা রজুর পর তাকে আদালতে সোপর্দ করা হবে’।

আরও খবর