উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

রূপগঞ্জে হাইওয়ে পুলিশের উদ্যোগে মহাসড়কের ময়লা-আবর্জনা স্তুপ অপসারণ

Rakibul islam ( Contributor )

প্রকাশের সময়: 10-09-2023 10:29:51 am

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল গোল চত্তর এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের দীর্ঘদিনের ময়লা আবর্জনা অপসারণ করেছে হাইওয়ে পুলিশ।  ১০ সেপ্টেম্বর গাজীপুর হাইওয়ে রিজওয়ানের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ ময়লা আবর্জনা স্তুুপ অপসারণ করা হয়। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতা গাউছিয়া গোলাকান্দাইল এলাকার  আশেপাশে সড়কে ফেলা ময়লা আবর্জনা পরিষ্কার  করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জল হক, সাব ইন্সপেক্টর যোবায়েরসহ ক্যাম্পের পুলিশ সদস্যরা। 

 

পুলিশ  জানায়, গোলাকান্দাইল গোল চত্তর  এলাকায় এশিয়ান হাইওয়ে সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতা গাউছিয়া এলাকার উভয় পাশে স্থানীয় বিভিন্ন মহলের ছত্রচ্ছায়ায় অবৈধভাবে ভাসমান দোকান, কাঁচা বাজার বসছে নিয়মিত।  এসকল দোকান ও বাজারসহ আশেপাশের বিভিন্ন দোকান ও মার্কেটের ময়লা আবর্জনা এ মহাসড়কের পাশে ফেলে স্তুপ করা হয়েছে। দীর্ঘদিনেও এসব ময়লা আবর্জনা অপসারণ না করায় সেগুলো থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এতে ওই মহাসড়কে চলাচলকারী যাত্রী ও স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এছাড়াও ভাসমান দোকানপাট ও বাজারের কারনে ওই মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। তাই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রতিনিয়তই অবৈধ দোকান পাট উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছে হাইওয়ে পুলিশ। 

ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জল হক এখানে গত ১৫ জুলাই যোগদান দেওয়ার পর থেকে ভুলতা গাউছিয়া গোলাকান্দাইল এলাকার চিত্র পাল্টে গেছে। (ঢাকা-সিলেট) মহাসড়ক দখল করে গড়ে ওঠা দোকান পাট ও অবৈধ ইজিবাইক, সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদ করে (ঢাকা-সিলেট) মহাসড়ককে দখল মুক্ত করার জন্য  প্রতিদিন অভিযান পরিচালনা  করে আসছে ।  মহাসড়কে চলাচলকারী যাত্রী ও স্থানীয়দের চরম দুর্ভোগ যাতে  পোহাতে না হয় সেজন্যই এ মহাসড়কে উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছেন। যতদিন মহাসড়ক ও হাইওয়ে সড়কে অবৈধ দখলদার থাকবে ততদিন পর্যন্ত এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম।

Tag
আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৪২ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে