পলাশে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উলিপুরে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ঝিনাইগাতীতে আদিবাসী যুবকদের জীবন গঠন ও নেতৃত্ব বিকাশে যুব সেমিনার "দারুল আরকাম দাখিল মাদরাসা" কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে" নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ গ্রেপ্তার ৫ জন জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতন, নিহত ১ পবিপ্রবিতে ইংলিশ, ক্যারিয়ার ও স্টাডি অ্যাব্রড বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎সুন্দরবনে হরিণ শিকারের মহোৎসব: ৪৫ কেজি মাংসসহ আটক ২ পাচারকারী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন

রামগড়ের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

রামগড়ের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 


এমদাদ খান  রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি 



খাগড়াছড়ির রামগড়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সোহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে উপজেলা প্রশাসন সম্প্রীতি সমাবেশ করেছে। 

মঙ্গলবার ২৭শে সেপ্টেম্বর সকাল দশটায় রামগড় উপজেলা সম্মেলন কক্ষে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রতি সমাবেশে বিভিন্ন মসজিদের ইমাম, বৌদ্ধ মন্দিরের পুরোহিত,সনাতনী মঠ, মন্দিরের পুরোহিত, ব্যেপটিস চার্চ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

রামগড় উপজেলা নির্বাহি কর্মকর্তা খোন্দকার মোঃইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে সম্প্রতি সভায় প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি। 

বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন প্রত্যেক ধর্মে সম্প্রীতির কথা উল্লেখ আছে। আমরা যদি যার যার ধর্মীয় অনুশাসন মেনে চলি, তাহলে আমাদের মধ্যে আর কোন ভেদাভেদ থাকে না। বক্তারা রামগড়ে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির  ঐতিহ্যের কথা তুলে ধরেন। 

সভায় উপজেলা  চেয়ারম্যান বিশ্ব প্রদীপ  কুমার কারবারি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে রামগড় এক অনন্য দৃষ্টান্ত। সম্প্রীতি উন্নয়নের পূর্বশর্ত উল্লেখ করে তিনি বলেন সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে  ইউনিয়ন পর্যায়েও সম্প্রীতি সভা হবে। 

সভায় বক্তব্য রাখেন রামগড় কোট মসজিদের পেশ ইমাম মোঃ আক্তার হোসেন জিহাদী, রামগড় রামকৃষ্ণ মিশনের সভাপতি শিক্ষাবিদ রামেশ্বর শীল, সাবেক জেলা পরিষদ সদস্য ও কেন্দ্রীয় মারমা উন্নয়ন সংসদের সভাপতি মং প্রু চৌধুরী, বৌদ্ধ বিহারের সভাপতি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা যদ্রা মারমা,রামগড় ব্যাপ্টিস্ট চার্চ এর পালক ফিলিপ হালদার,উপজেলা আওয়ামীগ সভাপতি মোস্তফা হোসেন , রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। 

এসময় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানগণ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর