বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

রামগড়ে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

রামগড়ে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী  উদযাপন 


এমদাদ খান রামগড় প্রতিনিধি 


রামগড়ে বিশ্ব শান্তি কামনায় মঙ্গল শোভাযাত্রা,পূজা, কীর্তন, ধর্মীয় সংগীতানুষ্ঠান, ধর্মীয় ভাব গম্ভীর্য ও আনন্দের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী বাড়ীর মন্দির হতে সনাতনী ধর্মালম্বীদের বর্ণাঢ্য শোভাযাত্রার বের করা হয়। রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির  সভাপতি বিশ্ব প্রদীপ কুমার কারবারী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।পরে মঙ্গল শোভাযাত্রাটি কেন্দ্রীয় কালীমন্দির থেকে বের হয়ে পৌর শহরের মাষ্টার পাড়ার অধৈতধাম আশ্রম -গর্জনতলির লোকনাথ মন্দির - সুকেন্দ্রাই পাড়ার রামকৃষ্ণ মিশন - আবাসিক এলাকার শিদলা মন্দির ঘুরে আবার কালি মন্দিরে এসে শেষ হয়। এ সময় কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা রামেশ্বর শীল,নারায়ন মজুমদার,পৌর কাউন্সিলর শ্যামল ত্রিপুরা,কালীবাড়ি পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লিটন দাশ,ওয়াল্টন শো রুমের পরিচালক  বিশিষ্ট ব্যবসায়ী তাপস বিশ্বাস,চাউল ব্যাবসায়ী সাধন দে, সনাতন সমাজ  কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক দেবব্রত শর্মা,কার্বারী  অ্যাসোসিয়েশনের সভাপতি আনন্দমোহন খোকন,সাবেক কাউন্সিলর বিষ্ণু দত্তসহ বিভিন্ন  সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশ নেন। কালীবাড়ি মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শুভাশিস দাশ জানান, মঙ্গল শোভাযাত্রা ছাড়াও গীতা পাঠ ও প্রতিযোগিতা, সন্ধ্যায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত দশটায় শ্রীকৃষ্ণের পূজার অর্চনা ও আগামীকাল বিকেলে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ অনুষ্ঠান রয়েছে।অনুষ্ঠানে বিভিন্ন মঠ,মন্দিরের পুরহিত এবং সকল মন্দিরের পরিচালনা পর্যদের সদস্যবৃন্দসহ সহস্রাধিক সনাতনী ভক্তবৃন্দ অংশ নেয়ায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয়। 

সনাতন ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংশের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত।

Tag
আরও খবর