নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

কোন অমুক্তিযোদ্ধার নাম তালিকাভুক্ত হলে তদন্ত করে বাদ দেওয়া হবে,মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক

সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা দেশের সকল স্থানে সমানভাবে উন্নয়ন করছেন। উন্নয়নের কোন শেষ নেই। এটি চলমান প্রক্রিয়া। ওয়েবসাইটে প্রকাশ হওয়া মুক্তিযোদ্ধাদের তালিকায় যদি কোন অমুক্তিযোদ্ধার নাম থাকে তবে তা তদন্ত করে বাদ দেওয়া হবে।’’। আজ রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরার সিটি কলেজ মোড়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি প্রমুখ।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক গতকাল রাত ৮টার দিকে সাতক্ষীরায় এসে পৌছান। তারপর সার্কিট হাউজে রাত্রিযাপন করেন। আ.ক.ম মোজাম্মেল হক আরও বলেন, ‘‘নির্বাচন নিয়ে ভাবার কিছু নেই। আমরা গনতান্ত্রিক দল। প্রতি পাঁচ বছর পরপর আমরা নির্বাচনে আসি। জনগন রাষ্ট্রের মালিক, তাদের কাছে আমরা পরীক্ষার সম্মুখীন হবো। আমরা যেভাবে জনগনের পাশে থেকেছি তাতে আশা করি জনগন আমাদের বিবেচনায় নিবেন’’।

উদ্বোধন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সাতক্ষীরা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সহ মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সদস্যরা।

উল্লেখ্য, সাতক্ষীরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি ২ কোটি ৯১ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে সম্প্রতি নির্মান করা হয়েছে। আজ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সেটির উদ্বোধন করেন।

Tag
আরও খবর


6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৮ ঘন্টা ৫৯ মিনিট আগে