জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

বঙ্গবন্ধুর নীতি অনুসরণ করেই দেশের কৃষি খাতে কাঙ্খিত উন্নয়ন সম্ভব: উপাচার্য

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 30-08-2023 09:46:08 am

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে কৃষিভিত্তিক দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধু সর্বপ্রথম অনুধাবন করেন সমৃদ্ধ বাংলাদেশ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষির বিকল্প নেই। আজ বুধবার (৩০ আগস্ট ২০২৩) শোকাবহ আগস্ট ২০২৩ উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপাচার্য আরো বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে তাঁর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব কৃষিতে বাংলাদেশের ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে।


বেগম রোকেয়া  বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোকাবহ আগস্ট ২০২৩ পালন কমিটির আহবায়ক ড. বিজন মোহন চাকীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা এবং ট্রেজারার অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ।


“বঙ্গবন্ধুর দর্শন ও খাদ্য নিরাপত্তা” বিষয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বেরোবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছাদিক আল মাহদী প্রথম স্থান, বাংলা বিভাগের মোছাঃ সাদিয়া শারমিন প্রমি দ্বিতীয় স্থান এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের রাফিয়া ইসলাম তৃতীয় স্থান অধিকার করে।


অনুষ্ঠানে বেরোবি জীব ও ভ‍ূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি মোঃ শরিফুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) সৈয়দ আনোয়ারুল আজিম, বাংলা বিভাগের প্রফেসর ড. নিতাই কুমার ঘোষ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জাতীয় শোকাবহ আগস্ট ২০২৩ পালন কমিটির সদস্য সচিব মোঃ বেলাল উদ্দিন, বেরোবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক। 

আরও খবর