চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ. আশাশুনতিে আনন্দঘন পরবিশে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ র্কাযক্রম উদ্বোধন কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩ এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত নওশীন তাসনীম রোজা, লক্ষ্য ডাক্তার হওয়া গোয়ালন্দে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা শ্রীবরদীর সিংগারুনা ইউনিয়নে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীবরদীতে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি নোয়াখালীতে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি চূড়ান্ত, সন্ধ্যার দিকে বিদ্যুতের লোডশেডিং কমে আসবে: প্রতিমন্ত্রী লোহাগাড়ার প্রবাসী মৌলানা নাছির উদ্দীনের ইন্তেকাল পটুয়াখালীর গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের অনুমতিতেই কাটা হলো শতবর্ষী গাছ, ইউএনও-বন কর্মকর্তা 'অজ্ঞাত' নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম" ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার

পরবর্তী তিন দিন বৃষ্টিপাত বাড়তে পারে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-08-2023 07:37:05 am

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে । পরবর্তী তিন দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময় সারাদেশে বৃষ্টিপাতের প্রবনতা বাড়তে পারে ।

আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে । আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ সিলেটে ১৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া টেকনাফে ১১৩, কুমিল্লায় ৮৬, কুতুবদিয়ায় ৭৭, চট্টগ্রামে ৬০, হাতিয়ায় ৫২, কক্সবাজারে ৩৪ ও বান্দরবানে ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় মাত্র ৬ মিলিমিটার বৃষ্টি হয় বলে আবহাওয়া অফিস জানিয়েছে। 

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুরে ৩৬ ডিগ্রী সেলসিয়াস এবং আজ দেশের সর্বনি¤œ তাপমাত্রা সিলেট ও বান্দরবানে ২৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

ঢাকায় আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৩৯ মিনিটে।

আরও খবর



6a7b62f9f0415-110826115921.webp
জুলাই অভ্যুত্থান দমনে ৩ লাখ গুলি ব্যবহার

১ দিন ২১ ঘন্টা ২৭ মিনিট আগে