ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

দেশে বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে অভয়নগরের কওসার আলীর তালগাছ রোপন

দেশে বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে তালগাছ রোপণ করে চলেছেন  যশোরের অভয়নগরের কওসার আলী (৭০)। তার এই মহতী উদ্যোগকে স্বাগত জানাতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন পায়রা ইউনিয়নের টেকা এলাকায় পরিদর্শনে যান। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উদীচির উপজেলা শাখার সভাপতি সুনীল কুমার দাস, নওয়াপাড়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ,ডাক্তার মুক্তার হোসেন, স্থানীয় মেম্বার মনি শংকর রায়। জানা গেছে অভয়নগরে বিভিন্ন সড়কের পাশে ৩ হাজার তালের চারা রোপণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলার পায়রা ইউনিয়নের টেকা নদী সংলগ্ন এলাকার এক হতদরিদ্র কৃষক কওসার আলী । দেশে বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে তালগাছ লাগানো নিয়ে সম্প্রতি বেশ আলোচনা হলেও ৫৫ বছর আগে নীরবে-নিভৃতে এ কাজ শুরু করেছিলেন বৃক্ষ প্রেমিক কওসার আলী। অন্যদের ফেলা দেওয়া তালের বীজ সংগ্রহ করে নিজ খরচে এ পর্যন্ত ৩ হাজার তালের চারাসহ অন্য অন্য গাছ লাগিয়েছেন তিনি। কৃষি কাজের পাশাপাশি তালগাছ রোপণ ও তার রক্ষণাবেক্ষণ করেই তিনি পরম শান্তি পান বলে জানান। ৫৫ বছর আগে তার রোপণকৃত তালের গাছ এখন উপজেলার বিভিন্ন সড়কের দু’ধারে দৃশ্যমান। বজ্রনিরোধক পরিবেশ বান্ধব এ গাছের চারা রোপণ ও পরিচর্যা করে ইতিমধ্যে এলাকাবাসীর মন জয় করেছেন।কওসার আলী শেখ জানান, তাল গাছের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকেই এ গাছ লাগিয়ে তার পরিচর্যা করে আসছি। একটি তালগাছ পরিপক্ব হতে মূলত ১৫ বছর সময় নেয়। আমার লাগানো গাছে ফল হয়েছে।সে গাছের বীজ নিয়ে আবার বীজ বপন করছি ।মানুষের ফেলে দেওয়া ব্রিজগুলো সংগ্রহ করে আমি সেগুলো রোপন করি। মেম্বার মনিশঙ্কর রায় জানান, মো: কওসার আলী শেখ সে দীর্ঘদিন ধরে এই গাছ লাগিয়ে যাচ্ছেন।আমিও এলাকাবাসীরা তাকে অনেক সহযোগিতা করে থাকি। উদীচির উপজেলা কমিটির সভাপতি সুনীল কুমার দাস বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ আসে। এর থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যাপক হারে তালের বীজ সড়কের পাশ লাগাতে হবে।কওসার আলী দীর্ঘদিন ধরে এই কাজগুলি করে যাচ্ছেন। আমি মাঝে মাঝে এসে খোঁজখবর নিই। নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক বলেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে তাল গাছ লাগাতে হবে। এই মহতী কাজটা করে চলেছেন কওসার আলী । অনেকদিন যাবত তিনি এই তালগাছ রোপন করে যাচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আগামী প্রজন্মকে বাঁচাতে তিনি ভালো কাজ করে চলেছেন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন বলেন, তার লাগানো তালগাছগুলো দেশের সম্পদ হয়ে থাকবে, যাহা মানুষের কল্যাণে কাজে লাগবে।তার এই কাজকে স্বাগত জানাতে আমি ছুটে এসেছি। উপজেলা পরিষদ থেকে সহযোগিতা করার চেষ্টা করবো।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১ ঘন্টা ২৯ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে