বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

জাতিকে নিরাপদ রাখতে হলে আবারও আওয়ামী লীগকে তথা নৌকায় ভোট দিবেন।

জাতিকে নিরাপদ রাখতে হলে আবারও আওয়ামী লীগকে তথা নৌকায় ভোট দিবেন। 


এমদাদ খান রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি 


ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী ও অভ্যন্তরিন উপজাতীয় উদ্ধার পুর্নবাসন সংক্রান্ত টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদর্মযাদা) ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীনতা লাভ করেছে। এ স্বাধীনতা রক্ষা আর দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী ৭১’র পরাজিত শত্রুর কালো হাত থেকে দেশ ও জাতিকে নিরাপদ রাখতে হলে আবারও আওয়ামী লীগকে তথা নৌকায় ভোট দিবেন।


বৃহস্পতিবার (২৪ আগস্ট) রামগড়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত বিশাল শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


এ সময় পৌর শহরের ঈদগাঁ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেনের সভাপতিত্বে এ সমাবেশে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মংপ্রু চৌধুরি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, মনির খান, মংক্যচিং চৌধুরি, সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরি, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি,ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক,  পৌরসভার মেয়র মো. রফিকুল আলম কামাল, প্যানেল মেয়র নুর মোহাম্মদ শামিম, কাউন্সিল জসিম উদ্দিন, কাউন্সিল  কনিকা বড়ুয়া, কাউন্সিল  আনোয়ারা বেগম, কাউন্সিলর আবুল বশর,কাউন্সিল জিয়াউল হক জিয়া সহ জেলা ও বিভিন্ন উপজেলার দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এছাড়া রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীরের সঞ্চালনায় শোক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গুইমারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাইন উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোর্শেদ হোসেন, পানছড়ির সাধারণ সম্পাদক বিজয় কুমার দাশ, খাগড়াছড়ি সদরের সাধারণ সম্পাদক বিশ্বজীৎ রায়, মহালছড়ির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, রামগড় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও রামগড় ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার, রামগড়ের সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, উপজেলা যুব লীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজু মারমা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাওছার হাবিব শোভন প্রমুখ।

শোক সমাবেশ শুরুর আগে পৌরসভা ও দুই ইউনিয়নের বিভিন্ন ওর্য়াড থেকে মিছিল নিয়ে শত শত নেতাকর্মী ও আওয়ামী লীগের সমর্থকরা সমাবেশস্থলে আসেন।এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

Tag
আরও খবর