মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

টুইটারে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিশেষ ফিচার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-09-2022 02:43:25 am

◾ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক 


টুইটার নিয়ে এলো বিশেষ ফিচার ‘ইমেজ ডেসক্রিপশন রিমাইন্ডার’। যারা দৃষ্টিপ্রতিবন্ধী বা চোখে দেখতে পান না, তারাও টুইটার ব্যবহার করতে পারবেন। টুইটের সঙ্গে থাকা ছবির বর্ণনা স্ক্রিন রিডার সফটওয়্যারের মাধ্যমে শোনাও যাবে।


এ পদ্ধতিকে বলা হয় ‘অলটারনেটিভ টেক্সট’ বা ‘অল্ট টেক্সট’। এতে ছবির বিষয়বস্তু লিখে দেওয়া যায়, যা স্ক্রিন রিডার সফটওয়্যারের মাধ্যমে শোনা যায়। ফলে চোখে না দেখলেও ছবির বিষয়বস্তু সম্পর্কে জানার সুযোগ মিলে থাকে। ফলে এটি শুধু যারা দেখতে পান না, তাদের জন্যই নয়। বরং যেসব এলাকায় ইন্টারনেটের গতি খুব কম, সেখানেও এই ফিচার কাজে লাগবে।


স্মার্টফোনের পাশাপাশি ডেস্কটপেও পাওয়া যাবে এই সুবিধা। তবে এখনও বিশ্বের সব দেশের ব্যবহারকারীরা এই ফিচার পাচ্ছেন না। ধীরে ধীরে সব দেশেই এটি চালু হবে বলেই জানিয়েছে টুইটার। তবে চাইলেই সব ছবির বর্ণনা শোনা যাবে না। এজন্য প্রথমে ইমেজ ডেসক্রিপশন রিমাইন্ডারের সাহায্যে টুইট করার আগেই ছবির বর্ণনা যুক্ত করতে হবে। টুইট পোস্টকারীর দেওয়া বর্ণনাই দৃষ্টিপ্রতিবন্ধীদের পড়ে শোনাবে স্ক্রিন রিডার সফটওয়্যার।


কিছুদিন আগেই টুইটার টুইট এডিটসহ বেশ কয়েকটি ফিচার নিয়ে এসেছে। এখন ইচ্ছা হলে বড় করেও টুইট লেখার সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা। এ ছাড়াও টুইট সরাসরি হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামেও শেয়ার করা যায়। একের পর এক দুর্দান্ত ফিচারের জন্য দিন দিন ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে সাইটটি।

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৩৪ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৫৪ দিন ৪ ঘন্টা ৯ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৩৯ দিন ১৬ ঘন্টা ৫৭ মিনিট আগে