বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ক্যাম্পাসের অভ্যন্তরে নেই কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, চরম ভোগান্তিতে বেরোবির সাধারণ শিক্ষার্থীরা।

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 23-08-2023 05:11:43 pm

দেশের ৩০তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ২০০৮ সালে রংপুরে প্রতিষ্ঠা লাভ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এই অঞ্চলের দ্বিতীয় পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। ৭৫ একরের এই ক্যাম্পাসে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৮ হাজার জন শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত রয়েছে। অপূর্ব সৌন্দর্যে পরিপূর্ণ ও পরিবেশবান্ধব এই ক্যাম্পাস শিক্ষার্থীদের পদচারণায় যেনো সবসময় মুখর থাকে। 


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান হল সংখ্যা ৩টি। ২টি হল ছেলে এবং একটি মেয়েদের জন্য বরাদ্দকৃত। এই ৩টি হলে বর্তমানে প্রায় ১৫০০ জন ছাত্রছাত্রী থাকেন।  মর্ডান-পার্কের মোড় সংলগ্ন এলাকায় এই বিশ্ববিদ্যালয়েকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা ও সেবা ধর্মী প্রতিষ্ঠান। তবে দুঃখের বিষয় হলো বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নেই কোনো দোকানপাট। আবাসিক হলের শিক্ষার্থীদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পাড়ি দিতে হয় প্রায় ৬৫০ মিটার। এতে তাদের প্রতিদিন পোহাতে হয় চরম ভোগান্তি। বৃষ্টির দিনে কিংবা প্রখর রোদে শিক্ষার্থীদের কাছে এ যেনো এক অভিশাপ। 


বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও চায়ের টং না থাকাকে ভালো চোখে দেখছেন না সাধারণ শিক্ষার্থীরা। তাদের বেশিরভাগের মতে, বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা হিসেবেই বিবেচিত হয়।



এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে আবাসিক হলের এক শিক্ষার্থী প্রশ্ন তোলেন, "আমরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে দোকান চাই। আমাদের কষ্টের বেলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কেনো উদাসীন?" নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রনেতা বলেন,"আমরা এই বিষয়ে প্রশাসনের সাথে কথা বলেছি। তারা সবুজ সংকেত দিয়েছে। তবে বিভিন্ন বাধাবিপত্তি কাটিয়ে বিষয়টি বাস্তবায়ন করা সম্ভব হয়ে উঠছে না। আশা করি খুব দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।"


আরও খবর