সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার

গাইবান্ধা থেকে অপহৃত পল্লীচিকিৎসক তিনদিন পর বগুড়া থেকে উদ্ধার।


গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা থেকে অপহৃত পল্লীচিকিৎসক তরিকুল ইসলাম (৩৫) কে তিনদিন পর সোমবার (৫ মে)  বিকাল ৪টায় বগুড়া থেকে উদ্ধার করা হয়েছে। তবে কোন আসামীকে গ্রেপ্তার করতে পারে নাই।  

 গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প ও র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প এবং সাদুল্লাপুর থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে বগুড়া জেলার সদর থানাধীন নিশিন্দারা এলাকা থেকে ওই পল্লিচিকিৎসককে উদ্ধার করে। এসময় আইনশৃংখলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। 

 সোমবার (৫ মে) রাত ১০টায় সাদুল্লাপুর থানায় এক প্রেস ব্রিফিং গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ড এ তথ্য নিশ্চিত করেন। 

 তিনি আর জানান, গত শুক্রবার বিকেলে তরিকুল বাড়ি থেকে মোটরসাইকেলে ভাতগ্রাম বাজারে তার দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের হাতি চামটার ব্রিজ এলাকা কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এরপর জোরপূর্বক তাকে অটোরিক্সা-ভ্যানে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। তারপর তার চোঁখ বেঁধে বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। এবং অপহরণকারীরা ফোন করে তার স্বজনদের কাছে টাকা দাবি করেন। এ সময়কালে তাকে নির্যাতন করে জোর পূর্বক তিনটি নন জুডিশিয়াল সাদা স্টামে স্বাক্ষর নেওয়া হয়।   

 এক প্রশ্নের জবাবে সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ড জানান, ওই এলাকায় সড়কের ওপর থেকে তাকে উদ্ধার করা হয়। এছাড়া অপহরণের সময় পুলিশের পোশাক পরিহিত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। এসময় ওসি তাজউদ্দিন খন্দকার উপস্থিত ছিলেন। 

  প্রসঙ্গত. গত শুক্রবার তাকে অপহরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তরিকুল ইসলামকে টেনেহিঁচড়ে একটি অটোরিক্সা-ভ্যানে তুলছেন। এ সময় তাঁর পড়নের পাঞ্জাবি ছিঁড়ে যায়। রিক্সাভ্যানে তোলার পর কেউ দাঁড়িয়ে, কেউ তাঁকে ধরে বসে আছেন।  এ সময় ঘটনাস্থলের আশপাশের লোকজনের মধ্যে পুলিশের পোশাক ও হেলমেট পরা এক ব্যক্তিকে দেখা গেছে। উপস্থিত পুলিশের পোশাক পরিহিত ব্যক্তি পায়চারী করছেন। আর এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘এখানে কিন্তু প্রশাসনের লোক আছে।’ কিন্তু তরিকুল তাঁদের সাহায্য চাইলেও সবাই দাঁড়িয়ে ছিলেন। এলাকাবাসীর অভিযোগ, ওই পুলিশ কর্মকর্তা অপহরণের সময় বাধা দেননি।

 এ ঘটনায় গত শনিবার রাতে ওই পল্লিচিকিৎসকের ছোট ভাই হিরু মিয়া সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও সাত-আটজন আসামি করা হয়।

 অপহৃত তরিকুল ইসলাম ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর কুটিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি একজন পল্লিচিকিৎসক। আগে তিনি ওই ইউনিয়নের টিয়াগাছা গ্রামের জামে মসজিদের ইমাম ছিলেন।

Tag
আরও খবর