পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

বিশ্বের সবচেয়ে লম্বা শসা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-09-2022 01:48:10 am

সংগৃহীত ছবি

◾ সুখবর ও ইতিবাচক ডেস্ক 


যুক্তরাজ্যের এই শসাটির দৈর্ঘ্য তিন ফুটের বেশি। এর মধ্য দিয়ে সেটি বিশ্বের সবচেয়ে লম্বা শসার স্বীকৃতি পেয়ে ভেঙেছে আগের বিশ্বরেকর্ড। 


গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটির দক্ষিণাঞ্চলের বন্দরনগরী সাউদাম্পটনে বসবাস করা শৌখিন কৃষক সেবাস্তিয়ান সুসকি তার সুস্ত্রী রেনাটার সহায়তা নিয়ে নিজেদের বাগানে ফল ও সবজি চাষ করেন।


তার জন্ম পোল্যান্ডে হলেও এখন যুক্তরাজ্যে বসবাস করেন তিনি। সাত বছর ধরেই তিনি এ কাজ করছেন।


সেখানেই তিনি বড় আকারের শসা ফলিয়েছেন। শসাটি মেপে দেখা গেছে, সেটি ১১৩ দশমিক ৪ সেন্টিমিটার বা ৩ ফুট ৬ ইঞ্চি লম্বা।


গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে লম্বা শসা ফলানোর রেকর্ড নিজের করে নিয়েছেন সেবাস্তিয়ান। 


এর আগে বিশ্বের সবচেয়ে লম্বা শসাটির দৈর্ঘ্য ছিল ২ ফুট ৫ ইঞ্চি।


সেবাস্তিয়ান ইউরোপিয়ান জায়ান্ট ভেজিটেবল গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের (ইজিভিজিএ) স্বেচ্ছাসেবক।


ইউরোপজুড়ে যেসব ব্যক্তি নিজেদের বাগানে বড় আকারের ফল ও সবজি উৎপাদন করেন, তারাই এই সংগঠনের সদস্য। 


এ ছাড়া বড় আকারের কুমড়া উৎপাদনকারীদের সংগঠন গ্রেট পামকিন কমনওয়েলথের (জিপিসি) আন্তর্জাতিক কর্মকর্তা পদেও রয়েছেন তিনি।

আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯২ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে