নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

অভয়নগরে নসিমন চালক সড়ক দুর্ঘটনায় নিহত

যশোরের অভয়নগরে শ্রীধরপুর ইউনিয়নে হরিশপুর গ্রামে এক নছিমন চালকের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার ২২ আগস্ট সকালে  এই দুর্ঘটনা ঘটে। মৃত নসিমন চালক মামুন শেখ শ্রীধরপুর ইউনিয়নের  হরিশপুর গ্রামের আব্দুল মাজেদ শেখের ছেলে বলে জানা যায়। এলাকাবাসী জানান মামুন শেখ সকাল আটটার দিকে বর্ণী বাজার থেকে গাছের লক নিয়ে সিংগাড়ী  করাত কলে কাট ধরার জন্য যাচ্ছিল। পথিমধ্যে বর্ণি বিছালী মাধ্যমিক বিদ্যালয় এর নিকটে গাছের লক সরে গেলে নসিমন নিয়ন্ত্রন হারিয়ে নারিকেল গাছের সঙ্গে ধাক্কা লাগে।  পায়ে এবং বুকে আঘাত লাগলে মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজন তাকে দ্রুত অভয়নগর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ বাহারুল ইসলাম বলেন গাছের গুড়ির আঘাতে আহত হয়ে হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয।তার বুক ও পায়ে মারাত্মক আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ  বলেন, মৃত মামুন শেখের মরদেহ উদ্ধার করা হয়েছে,আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মৃত মামুনের বাড়িতে এখন চলছে শোকে মাতন। এলাকাবাসী জানান মামুন শেখ একজন ধার্মিক লোক সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং মসজিদে যাওয়ার সময় এলাকাবাসীকে নামাজের জন্য আহবান করেন। তাকে হারিয়ে আজ আমরা গভীরভাবে মর্মাহত। 

 

Tag
আরও খবর