বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

মোবাইল ফোন বিস্ফোরণ ঠেকাতে করণীয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-08-2023 04:45:21 am

বিভিন্ন কারণে মোবাইল ফোন বিস্ফোরণ হতে পারে। পকেটে কিংবা ব্যাগে থাকা অবস্থায় যেমন বিস্ফোরণ হয়েছে, তেমনই ঘরে থেকেও হয়েছে। 


আচমকাই চোখের সামনে দাউদাউ করে জ্বলে উঠছে সাধের ফোনটি। এতে হতাহতের খবরও পাওয়া যায়। 


মোবাইল ফোন বিভিন্ন কারণে বিস্ফোরিত হতে পারে। সম্প্রতি স্মার্টফোন নির্মাতা সংস্থা অ্যাপল বেশ কিছু পরামর্শ দিয়েছেন গ্রাহকদের। আইফোন বিস্ফোরণ থেকে বাঁচতে ফোন বালিশের পাশে চার্জ দিয়ে ঘুমানোর অভ্যাস পরিবর্তন করতে বলেছেন।


এমনকি আইফোন ব্যবহারকারীদের ফোন চার্জ করার সময় সেই ডিভাইসটি ব্যবহার করার বিষয়ে সতর্ক করা হয়েছে। কারণ এতে আইফোন বা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এমনকি বৈদ্যুতিক শকও লাগতে পারে আপনার।


জেনে নিন মোবাইল ফোন বিস্ফোরণ থেকে বাঁচতে যা করবেন- 


১. মোবাইল ফোন চার্জে দিয়ে গেম খেলা বা চ্যাটিং করবেন না। এমনকি অনেকেই ফোন চার্জে দিয়ে কথা বলেন এটিও করবেন না।


২. মোবাইলে কাভার ব্যবহার করবেন না। ফোনের কাভার ব্যবহারে অনেক সময় ফোন গরম হয়ে বিস্ফোরিত হতে পারে।


৩. মোবাইল চার্জ দেওয়ার জন্য উন্নতমানের অথবা সার্টিফায়েড চার্জার ব্যবহার করুন।


৪. ঘুমাতে যাওয়ার আগে মোবাইল ফোন চার্জে দেবেন না। মোবাইল চার্জে দিয়ে ঘুমাতে যাওয়া বিপজ্জনক। এতে মোবাইলের ক্ষতি হয় ও বিস্ফোরণ ঘটতে পারে।


৫. কমদামি পাওয়ার ব্যাংক ব্যবহার করবেন না। এ ধরনের পাওয়ার ব্যাংক মোবাইলের ব্যাটারি নষ্ট করে দিতে পারে। ঘটাতে পারে বিস্ফোরণ।


৬. অনেক সময় ধরে রোদে মোবাইল ফেলে রাখবেন না। এতে বিস্ফোরণ ঘটনার সম্ভবনা রয়েছে।


৭. নিম্নমানের ব্যাটারি ও ফোনে চার্জ দেয়া অবস্থায় কথা বলা বা ইন্টারনেট ব্যবহার করা থেকে বিরত থাকুন।

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৩২ দিন ১১ ঘন্টা ৪৭ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৫২ দিন ৪ ঘন্টা ৫৯ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৩৭ দিন ১৭ ঘন্টা ৪৬ মিনিট আগে




696381043fa3a-110126045252.webp
ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ গতি বাড়ানোর ঘোষণা

২৫০ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে