বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

রামগড়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা


রামগড়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা 

এমদাদ খান রামগড় প্রতিনিধি 

খাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তিন মুদি দোকানদার  ও চার মোটরসাইকেল চালককে ভোক্তা অধিকার আইন ও সড়ক পরিবহন আইনে জরিমানা  করা হয়েছে।
সোমবার(২১ আগষ্ট)  রামগড় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস  এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 
রামগড় বাজার এলাকায় অভিযান পরিচালনাকালে চার মোটরসাইকেল চালককে লাইসেন্স না থাকার কারণে সড়ক পরিবহন আইনে জনপ্রতি এক হাজার টাকা হারে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে বাজারে পেঁয়াজ ও ডিমের আড়ত ও মুদি দোকানে অভিযান চালানো হয়। এসময়  দোকানে মূল্য তালিকা না টাঙানো, পেঁয়াজ ও সয়াবিন তেল বেশি দামে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইনে তিন মুদি দোকানিকে মোট ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায় ৭ দিনের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত।  দন্ডপ্রাপ্তদের মধ্যে  মজুমদার  স্টোর ও মফিজ স্টোরকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা এবং সেলিম স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্তরা তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।
নির্বাহি ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাশ  বলেন, বাজার মূল্য নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলারক্ষায় ভ্রাম্যমান আদালতের এ  অভিযান নিয়মিতই চলবে।
Tag
আরও খবর