বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন সম্পাদক রতন কুমার বৈষ্ণব ত্রিপুরা অর্থ সম্পাদক এমদাদ খান


পার্বত্য খাগড়াছড়ি জেলার  রামগড় উপজেলার  কর্মরত সাংবাদিকদের নবগঠিত সংগঠন "রামগড় রিপোর্টার্স ইউনিটির" পথচলা শুরু হয়েছে।  বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সন্ধ্যায় পৌর শহরের সিংহ মার্কেটের দোতলায় অগ্রনী ব্যাংকের পাশে অস্থায়ী কার্যালয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করে। এসময় সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরে জাতীয় দৈনিক  পত্রিকায় কর্মরত প্রতিনিধির সাত সদস্যের একটি তালিকা প্রকাশ করা হয়। তালিকাতে জাতীয় দৈনিক বিজনেস বাংলাদেশের রামগড় উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ বাহার উদ্দিনকে সভাপতি,দৈনিক ইনকিলাব প্রতিনিধি রতন কুমার বৈষ্ণব ত্রিপুরাকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিতে অন্যানরা হলেন, দৈনিক অগ্রসর ও চ্যানেল এস প্রতিনিধি নুর আলম (শরীফ) যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক সমকাল প্রতিনিধি মোহাম্মদ নিজাম উদ্দিন (তুহিন) সাংগঠনিক সম্পাদক, দৈনিক মানবজমিন ও স্টার লাইন  প্রতিনিধি মোহাম্মদ এমদাদুল হক খোন্দকার অর্থ সম্পাদক,দৈনিক যায়যায়দিনের রামগড় উপজেলা প্রতিনিধি ও বদ্বীপ বাংলাদেশ (অনলাইন) জেলা প্রতিনিধি মোঃ মোজাম্মেল হোসাইন প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক ঐশী বাংলা ও ভোরের পাহাড়( অনলাইন) প্রতিনিধি মোঃ বেলাল হোসেনকে দপ্তর সম্পাদক নির্বাচন করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ইতিহাস-ঐতিহ্য, রাজনীতি,অর্থনীতি, শিক্ষা-সংস্কৃতি, বিনোদন,স্বাস্থ্যসহ জনসাধারণের যাপিত জীবনের প্রচারযোগ্য যাবতীয় বিষয়াবলী নিরপেক্ষতা বজায় রেখে জনসম্মুখে প্রকাশ করাই সংগঠনের উদ্দেশ্য। উদীয়মান তরুণ পেশাজীবি সংবাদকর্মীদের লেখনীর মাধ্যমে এলাকায় ঘটে যাওয়া দৈনন্দিন বিভিন্ন ঘটনাবলী, অসংগতী,অপরাধ, বৈষম্য, অনিয়ম, দূর্নীতির তথ্যাবলী প্রকাশ ও সমালোচনার পাশাপাশি ব্যাক্তি, সমাজ, রাষ্ট্র ও সরকারের উন্নয়নের দিকসমূহ বস্তুনিষ্ঠ তথ্যবহুল লেখনীতে জনস্বার্থে প্রচার ও প্রকাশ পাবে। সংগঠনের পথচলাকে সুন্দর ও জনকল্যাণমুখী করতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,সংবাদিকসহ সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।

Tag
আরও খবর