নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

অবশেষে সাতক্ষীরার ফুটবলার মাছুরার বাড়ি সওজের লাল ক্রস মুছে দিলেন ডিসি হুমায়ুন কবির

নারী ফুটবল দলের খেলোয়াড় সাতক্ষীরার মাছুরার বাড়ি আর ভাঙবে না সড়ক ও জনপথ বিভাগ। আজ সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির মাছুরার বাড়িতে যান। তিনি ঘর না ভাঙ্গার বিষয়টি নিশ্চিত করেছেন।এবং সড়ক ও জনপথ বিভাগের দেয়া সেই ক্রসচিহ্ন মুছে দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিনেরপোতা এলাকায় ফুল ও মিষ্টি নিয়ে মাছুরার বাড়িতে যান তিনি। শুভেচ্ছা জানান মাছুরার পরিবারকে, খোঁজখবর নেন তাদের। এসময় জেলা প্রশাসক বলেন, মাছুরার বাড়িটি সড়ক ও জনপদ বিভাগ ভাঙবে না। যতদিন পরিবারটির স্থায়ী বসবাসের ব্যবস্থা করা না যায় ততদিন ঘরটি ভাঙা যাবে না। সড়ক ও জনপথ বিভাগকে এই নির্দেশনা দেয়া হয়েছে।

মাছুরার বাবা রজব আলী, মা ফাতেমা বেগম ও দুই বোন সুমাইয়া ও সুরাইয়া পারভীনের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। এসময় জেলা প্রশাসককে তারা জানান, ২০২০ সালে শহরের বিনেরপোতা এলাকায় সড়কের পাশে তাদের আট শতক সরকারি জমি বন্দোবস্ত দেয় জেলা প্রশাসন। সেখানেই একটি ঘর বানিয়ে থাকছেন তারা।

তবে মাস দুয়েক আগে সওজ তাদের ঘরটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। এজন্য তারা লাল রঙে ক্রসচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল তাদের বাড়িতে।

Tag
আরও খবর


6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৭ ঘন্টা ৫৪ মিনিট আগে