পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

মেসি জাদুতে সেমিতে মিয়ামি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-08-2023 07:51:58 am

ইন্টার মিয়ামির হয়ে শুরু থেকেই নিজের ফুটবল জাদুতে গোটা যুক্তরাষ্ট্রকেই বুঁদ করে রেখেছেন লিওনেল মেসি। তারই ধারাবাহিকতায় শার্লট এফসির বিপক্ষে লিগ কাপের আজকের ম্যাচেও জয় পেয়েছে মেজর লিগ সকারের ক্লাবটি। প্রতিপক্ষকে ৪-০ গোলে বিধ্বস্ত করে পাওয়া জয়ের দিনে আজও দুর্দান্ত গোলের দেখা পেয়েছেন বিশ্বজয়ী মেসি। আর তাতে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে মিয়ামির। 


মেসি মিয়ামিতে যোগ দেয়ার আগে টানা ১১টি ম্যাচে হেরেছিল দলটি। সেই একই দলই কিনা ফুটবল জাদুকর যোগ দেয়ার পর জয় পেয়েছে টানা পাঁচটি ম্যাচে। আর এই সব গুলো ম্যাচেই দুর্দান্ত গোল করে অবদান রেখেছেন আলবিসেলেস্তে অধিনায়ক।


আজও লিগ কাপে শার্লট এফসির বিপক্ষে ম্যাচে শুরু থেকেই এগিয়ে ছিল মিয়ামি। ৩-০ গোলে এগিয়ে থেকে জয় যখন নিশ্চিত তখন শেষ মুহুর্তে আরও একবার দুর্দান্ত গোল করেছেন মেসি। আর তাতে করে শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়েই লিগ কাপের সেমিতে পৌঁছেছে দলটি।  


নিজেদের ঘরের মাঠ ডিআরভি পিংক স্টেডিয়ামে আজ শনিবার ভোরে শার্লটের বিপক্ষে লড়াইয়ে নামে মিয়ামি। লিগ কাপের সেমিতে যাওয়ার লড়াইয়ে আজ শুরু থেকেই দুর্দান্ত খেলেছে দলটি। প্রথমার্ধ্বেই ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধ্বে প্রতিপক্ষ আত্মঘাতী গোল করলে ব্যবধান আরও বাড়ে। এদিকে বড় জয়ের দিনে মেসি গোল পাবেন না তা যেন মেনেই নিতেই পারেন নি ফুটবল বিধাতা। 


তাই তো ম্যাচের একেবারে শেষ মুহুর্তে ৮৬ মিনিটে দুর্দান্ত এক গোল করে স্কোরলাইন ৪-০ করেন মেসি। এ নিয়ে মিয়ামির হয়ে টানা পাঁচ ম্যাচে গোল করলেন তিনি। ক্লাবটির হয়ে আগের চার ম্যাচে তিনি করেছেন ৭ গোল। ফলে আজকেরটি নিয়ে বেকহামের দলের হয়ে ফুটবল জাদুকরের গোল সংখ্যা এখন ৮টি। 


এদিকে শার্লটের বিপক্ষে আজকের ম্যাচে ১২ মিনিটের মাথায় দলকে প্রথম লিড এনে দেন জোসেফ মার্টিনেজ। পেনাল্টি পাওয়ায় দুর্দান্ত স্পট কিকে স্কোরলাইন ১-০ করার পর ম্যাচের ৩২ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুন করেন রবার্ট টেইলর। ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মিয়ামি। 


এদিকে বিরতির পর দুই গোলে পিছিয়ে থাকা শার্লট মরিয়া হয়ে খেলতে থাকে ম্যাচে ফেরার জন্য। বেশ কয়েকবার মিয়ামির রক্ষণে চিড় ধরিয়েছিল তারা। তবে শেষ পররযন্ত গোলের দেখা পায়নি দলটি। এদিকে ম্যাচের ৬৯ মিনিটে প্রায় গোলে করে বসেছিলেন মেসি। ডি-বক্সের ভেতরে বল পেয়ে শট নেন তিনি। তবে শার্ল্টের একজ ফুটবলারের পায়ে লেগে তা পোস্টের বাইরে দিয়ে চলে যায়। তবে শেষ পর্যন্ত মেসি জাদু দেখতে আসা ভক্তদের আশাহত হতে হয়নি। ৮৬ মিনিটে ডি বক্সে বল পেয়ে অনায়াসেই গোল করেছেন তিনি

আরও খবর
6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২ দিন ২৩ ঘন্টা ৪৫ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫১ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে