প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ উৎপাদন খরচ বেশি হলেও আমনের বাম্পার ফলনের আশায় নন্দীগ্রামের কৃষকরা কুতুবদিয়ার অদূরে সাগরে দুই জাহাজের সংঘর্ষ কুতু্বদিয়ায় বাজার নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু প্রেম, বিয়ে, এরপর চীনে যাওয়ার পথে জটিলতা লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও

মির্জাগঞ্জে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও ভাঙচুর, থানায় অভিযোগ

বিবাধীয় জমি ও বসতঘর

পটুয়াখালীর মির্জাগঞ্জে জোরপূর্বক জমি দখলের চেষ্টা এবং নির্মাণাধীন ঘর ও জমির সীমানা বেষ্টনী ভাঙচুর করায় মির্জাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

শুক্রবার (১১ আগস্ট) সকালে উপজেলার পূর্ব সুবিদখালী লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পরপরই জমির মালিক ভুক্তভোগী শৈলেন চন্দ্র বড়াল বাদী হয়ে অভিযুক্ত শ্যামল চন্দ্র হাং, নির্মল হাওলাদাল, বিমল হাওলাদার ও প্রভাষ হাওলাদার সহ নয়জনের নাম উল্লেখ করে থানায় এ অভিযোগটি দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী মৌজার জেএল- ৩৯, এস এ খতিয়ান নং- ২৬৮ ও দাগ নং- ৪০৮ এর ০৪ (চার) শতাংশ জমির ক্রয় ও দলিল সূত্রে মালিক বাদী শৈলেন চন্দ্র বড়াল। এরই প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে ওই জমি তিনি ভোগ দখল করে আসছেন। পরে তিনি গত ২৭-০৫-২০২৩ ইং তারিখ উক্ত জমি অভিযোগের ১ম সাক্ষী আবুল হোসেনের নিকট বিক্রি করার জন্য বায়না করেন। এরপর বায়না সূত্রে মালিক হওয়ায় আবুল হোসেন ওই জমির সীমানায় টিন দিয়া বাউন্ডারী দেয় এবং জমিতে সেমিপাকা বসত ঘর ও একটি টিনের ঘর নির্মান করে বসবাস শুরু করেন। কিন্তু হঠাৎ আসামীরা উক্ত জমির মালিকানা দাবি করে বিজ্ঞ নির্বাহী আদালতে ১৪৪/১৪৫ ধারায় অভিযোগ দায়ের করে। বিজ্ঞ আদালত বিবাদীদের দাখিলকৃত ১৪৪/১৪৫ ধারা বাতিল করে নথিজাত করে। পরে ঘটনার দিন আনুমানিক ভোর সাড়ে পাঁচটার সময় উল্লেখিত আসামিরা জোরপূর্বক উক্ত সম্পত্তি অবৈধ ভাবে দখল করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমির সীমানা টিনের বাউন্ডারী ও টিনের ঘর ভাঙচুর করে জমি দখলের চেষ্টা চালায়। এ সময় জমির মালিক ভুক্তভোগী শৈলেন চন্দ্র ও তার পরিবারের লোকজন বাধা দিলে আসামিরা তাদেরকে ওই জমিতে প্রবেশ করলে মারধর ও বিভিন্ন রকমের ভয়ভীতি এবং খুন করার হুমকী প্রদান করে। 

এবিষয়ে অভিযুক্ত শ্যামল চন্দ্র হাওলাদার বলেন, ওই সম্পত্তির বৈধ মালিক আমরা। আমাদের নিকট তার সকল কাগজপত্র আছে।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান  বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর