চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-09-2022 05:00:54 am

ফাইল ছবি


◾ শিক্ষা ডেস্ক 


আগামী বছর এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে সব বিষয়ে। তবে সেই পরীক্ষাও হবে পুনর্বিন্যস্ত সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে। আর পরীক্ষা অনুষ্ঠানের সময় স্বাভাবিকের চেয়ে এক মাস পেছাতে পারে। রবিবার (১৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই খবর দিয়েছে সব শিক্ষা বোর্ডের সমন্বয়ে গঠিত কমিটি।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালে এসএসসি পর্যায়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পরীক্ষার পূর্ণ নম্বর হবে ৫০। তবে অন্য প্রতিটি বিষয়ে তিন ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে তিন ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে।


কোভিড মহামারিতে দুই বছর ধরে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলোভাবে চলছে। কখনও পরীক্ষা ছাড়াই ফল প্রকাশ করা হয়েছে, কখনও পরীক্ষা হলেও সব বিষয়ে হয়নি। সংক্ষিপ্ত সিলেবাসে এবং তিন ঘণ্টার স্থলে দুই ঘণ্টায়ও পরীক্ষা হয়েছে।  


স্বাভাবিক সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসের শুরুতে অনুষ্ঠিত হতো। কিন্তু প্রথমত করোনাভাইরাস সংক্রমণের কারণে এবং এ বছর সিলেট অঞ্চলে বন্যার কারণে এসএসসি পরীক্ষা পিছিয়ে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হচ্ছে। নভেম্বরে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা। 


বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একজন সদস্য জানান, আগামী বছর এসএসসি এবং এইচএসসি পরীক্ষা স্বাভাবিক সময়ের চেয়ে বড়জোর এক মাস পেছাতে পারে। অর্থাৎ এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু না হয়ে এক মাস পেছাতে পারে। অন্যদিকে এইচএসসি পরীক্ষা এপ্রিলের গোড়ায় শুরু না হয়ে মাসখানেক পেছাতে পারে।


আরও খবর