ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ অনু্ষ্টিত

সাতক্ষীরায় এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ অনু্ষ্টিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায়  সদর উপজেলার বাবুলিয়া ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির সার্বিক ব্যবস্থাপনায় টুর্নামেন্ট কমিটির আহবায়ক মীর তানজির আহমেদ’র সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান প্রমুখ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর সমন্বয়কারি বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান খোকন, আগরদাঁড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক তাপষ আচার্য্য, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, শিবপুর ইউপি চেয়ারম্যান এসএম আবুল কালাম, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল প্রমুখ। এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধনী খেলায় অংশ নেয় বাঁশদহা ইউনিয়ন দল বনাম আগরদাঁড়ি ইউনিয়ন দল। প্রথমার্ধের খেলার নির্ধারিত সময়ে আগরদাঁড়ি ইউনিয়ন দল ২টি গোল করে। দ্বিতীয়ার্ধের খেলায় তুমুল লড়াইয়ের পরও বাঁশদহা ইউনিয়ন দল গোলের দেখা পায়নি। আগরদাঁড়ি ইউনিয়ন দলের পক্ষে প্রথম গোলটি করে কামরুজ্জামান এবং দ্বিতীয় গোলটি করে সুমন। ফলে বাঁশদহা ইউনিয়ন দলকে ২-০ গোলে পরাজিত করে আগরদাঁড়ি ইউনিয়ন দল উদ্বোধনী খেলায় জয়লাভ করে। খেলা পরিচালনা করে রেফারী নাসির উদ্দিন, সহকারি রেফারী ছিলেন ইকবাল কবির খান বাপ্পি, পিপুল খান ও আব্দুল গফ্ফার। দুপুর ২টার পর থেকেই বাবুলিয়া ফুটবল মাঠ দর্শকে কানায় কানায় ভরে যায়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

Tag
আরও খবর