ক্ষেতলালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮২ বস্তা সার জব্দ দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ১ লাখ ১৫ হাজার টাকার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হাতিয়া গণহত্যা দিবস কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নাগেশ্বরী বণিক সমিতির নির্বাচন পরিচালনায় আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক হলেন তিনবারের সাবেক সভাপতি নূরন নবী দুলাল মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী দুটি পা কেড়ে নিয়েছিল নিষ্ঠুর সড়ক, আজ সেই হাসেম মিয়ার চোখে নতুন বেঁচে থাকার স্বপ্ন গফরগাঁওয়ে অনুসন্ধানী দুই সাংবাদিকের উপর হামলা ‎পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহ রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ৯ পুলিশ কর্মকর্তা শেরপুরের খলচান্দা গ্রামে কোচ সম্প্রদায়ের পাশে জেলা প্রশাসক, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ দিনাজপুরে ২৯বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক ইসমাইল আহমেদ পানু'র মৃত্যু মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন

খাগড়াছড়ি রামগড়ের দুই যুবক ইয়াবা সহ টেকনাফে আটক


কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবা আনতে গিয়ে কোস্ট গার্ডের হাতে ২ হাজার ২ শ পিস ইয়াবাসহ আটক হয়েছে খাগড়াছড়ির রামগড় উপজেলার ওমর ফারুক( ৩০) ও গুইমারা উপজেলার ইব্রাহিম (৩১)নামে দুই যুবক।শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় টেকনাফ কোস্টগার্ড অফিসের সামনে তল্লাশী চৌকিতে একটি বাস হতে এই দুই ইয়াবা পাচারকারীদের  আটক করা হয়।আটক ওমর ফারুক রামগড়ের ফেনিরকুল এলাকার মোঃ জামাল উদ্দিনের ছেলে।ইব্রাহিম গুইমারার জালিয়াপাড়া এলাকার  মৃত মুজাহার আলীর ছেলে। কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন কাজী আল-আমিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হতে চট্টগ্রামগামী (চট্ট মেট্রো ব ১১-০৭৬৩) একটি বাসে তল্লাশী চালায় কোস্ট গার্ড সদস্যরা। এসময় সন্দেহ জনক দুই যাত্রীর সিটের নিচে লুকায়িত অবস্থায়  কালো রং এর রেপিং করা একটি প্যাকেট হতে ২ হাজার ২ শ পিস ইয়াবা উদ্ধার করে দুই যাত্রীকে গ্রেফতার করা হয়।আটককৃতদের মাদকসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

Tag
আরও খবর