ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত


সাতক্ষীরার তালায়  কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্য, ভাংচুর, গাড়ী পোড়ানোসহ সকল সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে তালা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুলাাই) বিকেলে একটি বিক্ষোভ মিছিল তালা ডাকবাংলোর সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় বিক্ষোভকারীরা বাংলাদেশ সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে মুহ মুহ শ্লোগান এবং জামায়াত, বিএনপিসহ স্বাধীনতা বিরোধিদের বিরুদ্ধে শ্লোগান দেন। বিক্ষোভ মিছিলে তালা ডাকবাংলো চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, তালা উপজেলার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর, যুগ্নসাধারন সম্পাদক  মীর জাকির হোসেন, যুগ্ম সম্পাদক মীর জাকির হোসেন, তালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ-আলম টিটো, মোজাফ্ফর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রবিউল ইসলাম মুক্তি,সমীর দাশ,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক দ্বীপ,সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Tag
আরও খবর