দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ

টুইটারের লোগো পরিবর্তন!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-07-2023 11:54:19 am

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তবে এতে ব্যবহারকারীদের সুবিধার চেয়ে অসুবিধাই হচ্ছে বেশি। গত বছর ইলন মাস্ক টুইটার কেনার পর থেকে সমালোচনা যেন পিছু ছাড়ছে না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির।


ব্লু টিক সাবস্ক্রিপশন নিয়ে এসেছে বহুদিন আগেই। বিনামূল্যে টুইটার ব্যবহার প্রায় নিষিদ্ধই হয়ে যাচ্ছে। গতকাল, অর্থাৎ ২৩ জুলাই ইলন মাস্ক ঘোষণা দিয়েছিলেন যে বদলে যেতে পারে টুইটারের লোগো। এবার সত্যিই বদলে গেলো টুইটারের সেই চিরচেনা লোগো। টুইটারের ব্লু বার্ডের বদলে এখন দেখা যাচ্ছে ইংরেজি বর্ণ ‘এক্স’ ।


এর আগেও ব্লু বার্ড বদলে একটি কুকুরের ছবি দিয়ে রেখেছিল ইলন মাস্ক। সেটা মজার ছলে করলেও এবারের বিষয়টি একেবারেই মজা নয়। এক টুইট বার্তায় ইলন মাস্ক জানিয়েছিলেন, খুব তাড়াতাড়ি টুইটার ব্র্যান্ড এবং ধীরে ধীরে সব পাখিকে বিদায় জানাতে যাচ্ছেন তারা।


টুইটারের সত্ত্বাধিকারী ইলন মাস্ক ও প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো একটি টুইটে লেখেন, ‘এক্স চলে এসেছে! আসুন আমরা এগিয়ে যাই’। ইয়াকারিনো একইসঙ্গে সান ফ্রানসিসকোতে টুইটারের অফিসের ওপর প্রক্ষেপণ করা নতুন লোগোর একটি ছবি দেন।


আপাতত ইয়াকারিনো ও মাস্কের টুইটার অ্যাকাউন্টে এক্স লোগোটি দেখা যাচ্ছে। তবে এই প্ল্যাটফর্মের অন্যান্য অংশে এখনো নীল রঙের পাখি সম্বলিত লোগোর উপস্থিতি রয়েছে। ধারণা করা হচ্ছে খুব শিগগির টুইটারের লোগোতে ব্লু বার্ডের বদলে দেখা যাবে ইংরেজি বর্ণ ‘এক্স’।


মূলত টুইটার এখন ‘এক্স ক্রপ’ নামক নতুন একটি কোম্পানির অংশ হতে চলেছে। এই বিষয়ে খানিকটা আভাস দিলেন ইলন মাস্ক। টুইটারের লোগো বদলে ‘এক্স’ হওয়ার পেছনে এটাই কারণ হতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৩২ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে




69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৩৭ দিন ১৩ ঘন্টা ৩৫ মিনিট আগে