রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

আগামীকাল যশোর বোর্ডে এসএসসির এমসিকিউ পরীক্ষা হবে না

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-09-2022 01:07:46 pm

সংগৃহীত ছবি


◾ শিক্ষা ডেস্ক 


যশোর বোর্ডে আগামীকাল শনিবারের অনুষ্ঠিতব্য বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ অংশের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে, এদিন যশোর বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক বা সৃজনশীল অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য বোর্ডগুলোর পরীক্ষা এদিন যথারীতি অনুষ্ঠিত হবে।


শুধু যশোর বোর্ডের অধীনে থাকা যশোর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ ও মাগুরা জেলার পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা হবে না। তবে, এসব জেলা পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্রের সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে।



এসব জেলার পরীক্ষার্থীদের যথারীতি সকাল সাড়ে দশটায় কেন্দ্রে প্রবেশ করতে হবে। আর বেলা ১১ টা থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত তাদের বাংলা দ্বিতীয়পত্রের রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে।


শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়ে আদেশ জারি করেছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আদেশটি যশোর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ ও মাগুরার জেলা প্রশাসকদের পাঠানো হয়।


উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় নড়াইলের কালিয়া উপজেলার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্নপত্র (এমসিকিউ) বিতরণ করা হয়। আর উপজেলার বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজ ও ইতনা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রশ্নপত্রের প্যাকেট খুলে বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্নপত্র পাওয়া যায়। এ ঘটনার জেরে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ অংশের পরীক্ষা স্থগিত করা হয়।


আরও খবর