ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসন ও পানিসম্পদ উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুলাই) সকালে পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব নাজমুল আহসান। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: হুমায়ুন কবির। 

সভায় সচিব নাজমুল আহসান সাতক্ষীরার ভাঙন কবলিত এলাকা সমূহে বেড়িবাঁধ নির্মানের কাজের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, গাবুরায় মেগা প্রকল্প ছাড়াও জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে। এছাড়া 'টাইডাল রিভার ম্যানেজমেন্ট' সম্পর্কেও নানা তথ্য তুলে ধরেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা পাউবোর নির্বাহী প্রকোশলী সালাউদ্দিন আহমেদ, সিভিল সার্জন সবিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম প্রমুখ। 

এর আগে গতকাল শুক্রবার(২১ জুলাই) বিকালে সচিব নাজমুল আহসান শ্যামনগরের নীলডুমুর খেয়াঘাট থেকে জলপথে খোলপেটুয়া নদী পার হয়ে বিচ্ছিন্ন দ্বীপ গাবুরার জেলেখালি, নেবুবুনিয়া ও দূর্গাবাটী সহ ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এছাড়া স্থায়ী বেড়িবাঁধ নির্মানের উদ্দেশ্যে গাবুরায় চলমান মেগা প্রকল্পের কাজ তদারকি করেন ও সঠিকভাবে কাজ  সম্পন্ন করার জন্য দিকনির্দেশনা দেন। এসময় তার সফরসঙ্গী হিসাবে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, পাউবো সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন,পাউবোর চীফ ইঞ্জিনীয়র মোঃ সফিউদ্দিন সহ ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন। 

উল্লেখ্য, ভাঙন কবলিত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ গাবুরাকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ১ হাজার ২০ কোটি টাকা ব্যয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মানের কার্যক্রম চলমান রয়েছে। দ্বীপ ইউনিয়নটিতে কয়েকটি পয়েন্ট খুবই ঝুঁকিপূর্ন। বিশেষ করে দৃষ্টিনন্দন এলাকায় বেশ কিছুদিন আগেও ভাঙনের ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন ও পাউবো’র সহায়তায় সেখানে জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকানো গেলেও যেকোন সময় তা আবার ভেঙে যেতে পারে। এছাড়া আইলা, সিডর ও আম্পানে এই এলাকার বেড়িবাঁধ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রানহানির ঘটনা ঘটেছিলো।

Tag
আরও খবর