বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে অগ্নিকান্ড বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা

সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে দলীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির এঁর নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ একে ফজলুল হক, সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আসাদুজ্জামান (বাবু), নির্বাহী সদস্য এসএম শওকাত হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম তানভীর হুসাইন সুজন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, ৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ও পৌরসভার কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু প্রমুখ।

মনোনয়নপত্র জমা দিয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি জননেত্রী শেখ হাসিনার কাছে চির কৃতজ্ঞ। আমি খুবই ভাগ্যবান হাজার হাজার দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে আজ মনোনয়ন পত্র জমা দিলাম। আমি বিগত সময়ে জেলার উন্নয়নে সকলকে সাথে নিয়ে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে ব্যাপক কাজ করেছি। ইনশাল্লাহ আমি সকলের দোয়া ও ভালোবাসায় অনেক ভোটের ব্যবধানে জয়লাভ করবো এবং আমার অসমাপ্ত উন্নয়ন কাজগুলি করবো।


Tag
আরও খবর