নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

অভয়নগরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোরের অভয়নগরে আকিজ জুট মিলের পাশে  দূর্গাপুর নামক এলাকায় ট্রেনের ধাক্কায় বাসুদেব সুর (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২২শে জুলাই) সকাল ৭ টায় এ দুর্ঘটনা ঘটে।নিহত বাসুদেব সুরের নওয়াপাড়া বাজার এলাকায়  হানিফ কাউন্টারের পাশে হৃদয় টেলিকম নামের একটি  ব্যবসা প্রতিষ্ঠান আছে। তিনি  ফুলতলা দক্ষিণ ডিহি এলাকার মৃত বিজয় কৃষ্ণ সুরের ছেলে। স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে মোটরসাইকেল নিয়ে নওয়াপাড়া ফাতেমা ক্লিনিকে ইসিজি করাতে আসার সময় দূর্গাপর এলাকায় রেললাইন পার হচ্ছিলেন বাসুদেব সুর। এসময় হঠাৎ ঘটনাস্থলে বেনাপোল আন্তঃ নগর একটি ট্রেন চলে আসে। ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করেন।  পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। 

রেজাউল নামে একজন প্রতক্ষদর্শী জানান ট্রেন আসলে অনেক লোকজন ছিলো তারা নিষেধ করার পর একটু থেমে আবার মোটরসাইকেল চালালে সঙ্গে সঙ্গে ট্রেন এসে ধাক্কা দেয় এবং সে পাখির মতো দূরে ছিটকে পড়ে।নিহত বাসুদেব সুরের স্ত্রী দুই  ছেলে এক  কন্যা সন্তান রয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান জানান, ট্রেনের ধাক্কায় বাসুদেব সুর মারাত্মক ভাবে আঘাত পেয়ে পথেই তার মৃত্যু হয়েছে। যশোর রেলওয়ে থানার এস আই মিজানুর রহমান  জানান,  ট্রেনের ধাক্কায় বাসুদেব সুর নামের এক ব্যক্তির  মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি। আমাদের টিম তদন্তের কাজ করছে।

Tag
আরও খবর