নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

জনসম্মুখে ধূমপায়ীকে নিরুৎসাহিত করুন

ফাইল ছবি

মাইশা বিন মেরী

সুশীল  সমাজ  গঠনের  প্রয়াসে অনেক  আইন, ন্যায় নীতি  প্রণয়ন করা হয়। আইন  শৃঙ্খলা বাহিনী  গঠন  করা  হয়।জেল জরিমানা ও করা হয়। তবুও  থেমে  নেই  অপরাধ  প্রবণতা। সমাজে এমন  কিছু  মানুষ  থাকে  যারা আইন, অনুশাসন , ন্যায় নীতির  বিরুদ্ধে  কাজ করে। তারা  যেমন  নিজের  ভালো  বুঝে  না  তেমনি  অন্যের ভালো ও বুঝে না। আমরা সকলেই  ধূমপানের ক্ষতিকর  দিক সম্পর্কে  জানি, তবুও  কিছু  শিক্ষিত, অশিক্ষিত,  তরুণ, বয়স্ক, বৃদ্ধ  ধূমপানে নেই  বিরত। একজন  সক্রিয়  ধূমপায়ীর ধূমপানের সময়  ধোঁয়ার যে অংশ  চারপাশের পরিবেশে ছড়িয়ে  পড়ে  এবং  অনৈচ্ছিকভাবে  মানুষের  দেহে  নিঃশ্বাসের মাধ্যমে  প্রবেশ করে  তাকে  নিস্ক্রিয়  ধূমপান  বলে।  এই নিস্ক্রিয়  ধূমপানের ফলে  কেউ  ধূমপান  না করেও  ক্ষতিগ্রস্ত  হতে পারে।  নিস্ক্রিয়  ধূমপানের শিকার  আমরা  প্রতিদিন হই। বিশেষকরে পাবলিক প্লেস যেমন  শিক্ষা প্রতিষ্ঠান,  সরকারি  অফিস, আধা সরকারি  অফিস, বাস  স্টেশন, রেল স্টেশন, রেস্টুরেন্ট, শিশুপার্ক  বা মেলা আর পাবলিক  পরিবহন  তো আছেই। এগুলো  জায়গায় সরাসরি  ধূমপানের ফলে  অধূমপায়ীরাও স্বাস্থ্য ঝুঁকিতে আছে।  তরুণ  সমাজের  অনেকেই হতাশা  বা বিলাসিতার  কারণে  ধূমপানে আসক্ত  হচ্ছে।  ধূমপান  কখনো  হতাশা  দূর  করতে  পারে না। একটা  ক্ষতিকর বিষয়  কখনো  আরেক টা  ক্ষতি  থেকে।  উদ্ধার  করতে  পারে  না।  আর আধুনিকতার  নামে  যা আমাদের  তিলে তিলে  ধ্বংস   মৃত্যুর দিকে  ধাবিত  করে  সে আধুনিকতাকে পরিহার  করাই  উত্তম।    ধূমপানের কারণে  নারী, পুরুষ, শিশু  এমনকি  মায়ের  পেটের  শিশুও ক্ষতিগ্রস্ত  হচ্ছে। এছাড়াও  দীর্ঘমেয়াদী ধূমপানের ফলে স্ট্রোক, ক্রনিক এবস্ট্রাকটিভ  পালমোনারি ডিজিজ  ক্যান্সারসহ আরো অনেক  মারাত্মক মরণব্যাধির ঝুঁকি  বহুগুণে বাড়ায়।  বিশ্ব  স্বাস্থ্য  সংস্থার হিসাব মতে  প্রতি বছর  সারা  বিশ্বে প্রায়  ৬০ লাখ  লোক  তামাকের ক্ষতিকর প্রভাবে মারা যায়। যার  প্রায়  ৬ লাখ  পরোক্ষ  ধূমপানের শিকার। বিংশ  শতাব্দীতে  তামাক প্রায়  ১০ কোটি  ব্যক্তির মৃত্যু  ঘটিয়েছে।  এছাড়াও মাকিন যুক্তরাষ্ট্রের  সেন্টার ফর ডিজিজ  কন্ট্রোল  এন্ড  প্রিভেনশন (CDC)    সেন্টার  ধূমপানকে অকাল মৃত্যুর প্রধান কারণ  হিসেবে উল্লেখ করেছেন। অ্যান্টি  টোব্যাকো অ্যালায়েন্স তথ্যমতে বিশ্বে ১০% শতাংশ  মানুষের  মৃত্যু হয় পরোক্ষ ধূমপানের জন্য।  ২০১১ সালের  এক গবেষণায় বলা  হয়েছে, যেসব  শিশু  পরোক্ষ  ধূমপানের শিকার  তাদের  আচরণের পরিবর্তন  হয়। সংশোধিত আইন  ২০১৩ ও বিধিমালা  ২০১৫ তে নারী    শিশুসহ সব অধূমপায়ীকে পরোক্ষ ধূমপানের শিকার  থেকে  রক্ষায় কঠোর বিধান  রাখা  হয়েছে।  এ লক্ষ্যে পাবলিক প্লেস  ও পাবলিক পরিবহনে ধূমপান  সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।  এ বিষয়ে   সবস্তরের জনগণকে  সচেতন  হওয়া  একান্ত  প্রয়োজন। আপনি  নিজে ধূমপান  থেকে  বিরত থাকুন  এবং  অপরকে ধূমপানে নিরুৎসাহিত করুন।  আপনি , আমি  এবং  আমরা  প্রত্যক্ষ বা ধূমপানের তীব্র প্রতিরোধসহ প্রতিকার করতে  পারি।

ইসলামিক স্টাডিজ বিভাগ
শিক্ষার্থী-রাজশাহী বিশ্ববিদ্যালয়। 
আরও খবর





deshchitro-6a2c36a763867-120626104111.webp
রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়

৯৩ দিন ২৩ ঘন্টা ৪৯ মিনিট আগে