দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রামগড়ে তথ্য অফিসের আয়োজনে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

রামগড়ে তথ্য অফিসের  আয়োজনে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত 


এমদাদ খান রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি 


খাগড়াছড়ি জেলা রামগড়ে  তথ্য অফিসের আয়োজনে (১৩-০৯-২০২২) তারিখ (মঙ্গলবার)  রামগড় উপজেলার দারোগা পাড়ার পাড়া কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, র আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে  সরকারের গৃহীত কার্যক্রম এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। 


রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার জনাব মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) জনাব ফারহানা রহমান।  প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাল্যবিবাহ,গুজব এবং সাম্প্রদায়িকতা রোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান এবং উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন।

      

উক্ত অনুষ্ঠানে আলোচ্য বিষয়গুলো নিয়ে মার্মা ভাষায় বক্তব্য রাখেন সিনিয়র পাড়াকর্মী জনাব মিনুচিং মার্মা এবং পাড়াকর্মী জনাব নেউক্রর চৌধুরী। 


উক্ত উন্মুক্ত বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য অর্জন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আশ্রয়ণ প্রকল্প, শিক্ষা সহায়তা কর্মসূচি, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়। 


 উক্ত অনুষ্ঠানের শুরুতে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং গুজব বিরোধী সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।  উক্ত উন্মুক্ত বৈঠকে দারোগাপাড়ার তৃণমূলের জনসাধারণ অংশগ্রহন করেন।

Tag
আরও খবর