ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ

পাবিপ্রবিতে চলমান নানা প্রকল্পে অনিয়ম


২০২১-২২ এবং ২০২২-২৩  অর্থ বছরের অডিটে চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে নানা অনিয়ম এবং  বিভিন্ন অসংঙ্গতি ধরা পড়েছে  পাবনা বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ে । সম্প্রতি দেশের সর্বোচ্চ অডিট প্রতিষ্ঠান মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) থেকে প্রকাশিত ২০২২-২০২৩ নিরীক্ষা বছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও ২৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ের এক অডিট ইন্সপেকশন রিপোর্টে পাবিপ্রবির চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে এসব অনিয়ম ও অসংঙ্গতি ধরা পড়ে। সিএজির অডিট রিপোর্টে প্রকল্প নিয়ে ১৫টি বিষয়ের ওপর অডিট আপত্তি এসেছে, যেখানে আর্থিক অনিয়ম ও অসংঙ্গতি ১০০ কোটি টাকার উপরে। এ রিপোর্টে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থ বছরে ৩০টি বিষয়ের ওপর অডিট আপত্তি এসেছে।


১৫টি বিষয়ে অডিট আপত্তির মধ্যে উল্লখযোগ্য হলো, প্রকল্পের বিভিন্ন খাতে বাজেট বরাদ্দের অতিরিক্ত অনিয়মিত ব্যয় ৫২ কোটি ২৮ লক্ষ ৪২ হাজার টাকা, ডিডিপি লঙ্ঘন করে উন্মুক্ত দরপত্র পদ্ধতির পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে আর্থিক ক্ষমতা বহির্ভূত অনিয়মিতভাবে আসবাবপত্র সরবরাহের জন্য ১৫ কোটি ৪০ লক্ষ ৩০ হাজার ১ শত ৩৩ টাকার কার্যাদেশ, ঠিকাদারের বিল হতে জামানত কর্তনের নামে কর্তনযোগ্য জামানাতের অতিরিক্ত অর্থ প্রকল্প হিসাব হতে অনিয়মিতভাবে জামানত হিসেবে ১৫ কোটি ৫৫ লক্ষ ৯০ হাজার ৫ শত ৮৬ টাকা স্থান্তান্তর, ঠিকাদার কর্তৃক নিন্মমানের বই সরবরাহের উদ্যোগ গ্রহণ করায় সরকারের আর্থিক ক্ষতির আশংকা ১২ কোটি ১৫ লক্ষ ৫৯ হাজার ৬ শত ৭ টাকা,  ডিপিপিতে নির্ধারিত কাজ বাস্তবায়ন না করে কম কাজ বাস্তবায়ন করায় ৯ কোটি ১৮ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক ক্ষতি, সরকারি অর্থে বাস্তবায়িত প্রকল্পের অর্থ বিধি বহির্ভূতভাবে অন্য ব্যাংক হিসাবে ৭ কোটি ৪১ লক্ষ ৬৬ হাজার ৫ শত ৯৯ টাকা স্থানান্তর, চুক্তিমূল্যের অতিরিক্ত অর্থ ঠিকাদারকে পরিশোধ করায় ৪১ লক্ষ ২৬ হাজার টাকা ক্ষতি, ডিডিপি মোতাবেক প্রকল্প কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে না করতে পারায় মূল চুক্তি মূল্য বৃদ্ধি করে পরামর্শক প্রতিষ্ঠান এর সাথে সংশোধিত চুক্তি স্বাক্ষর করায় ২৮ লক্ষ ৯২ হাজার ৫ শত টাকার আর্থিক ক্ষতি, কোনরূপ আর্থিক বিধি বিধান অনুসরণ ছাড়াই গাড়ির জ্বালানি সরবরাহকারী ফিলিং স্টেশনকে প্রাপ্যতা বিহীন সুবিধা প্রদানের লক্ষ্যে ৩৭ লক্ষ টাকা অগ্রিম প্রদান করা। 


এছাড়াও প্রকল্প নিয়ে কয়েকটি বিশ্ববিদ্যায়ের সাথে সমন্বিতভাবে অডিট আপত্তি এসেছে। এগুলো হলো- বাজেট বরাদ্দ ছাড়াই প্রকল্পের বিভিন্ন খাতে ব্যয় করায় আর্থিক ক্ষতি ৩১ কোটি ৫৩ লক্ষ ২৭ হাজার ২ শত ৭৮ টাকা, ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিশোধিত বিল থেকে নির্ধারিত হারের আয়কর কর্তন না করায় সরকারের ২ কোটি ৪২ লক্ষ ৩ শত ৮৪ টাকার রাজস্ব ক্ষতি, বিভিন্ন প্রতিষ্ঠানের বিল হতে নির্ধারিত হারে ভ্যাট কর্তন না করা করায় সরকারের ১ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৯ শত ৭১ টাকা রাজস্ব ক্ষতি, প্রকল্পের জামানত হিসেবে অর্জিত সুদ সরকারি কোষাগারে জমা প্রদান না করায় সরকারের ১ কোটি ৪০ লক্ষ ৩৯ হাজার ২ শত ৭৪ টাকা রাজস্ব ক্ষতি, প্রচার ও বিজ্ঞাপন বিল হতে নির্ধারিত হারে সার্ভিস কর্তন না করায় ১ লক্ষ ১০ হাজার ৬ শত ৯৭ টাকা রাজস্ব ক্ষতি, ঠিকাদারের চুক্তি মূল্যের উপর বীমা না করায় বীমা প্রিমিয়াম এবং প্রিমিয়ামের উপর ভ্যাট সহ ৩ কোটি ৫২ লক্ষ ৫১ হাজার ৭ শত ৪৭ টাকার রাজস্ব ক্ষতি।


অডিট রিপোর্ট থেকে দেখা যায় প্রকল্পের ১৫টি অডিট আপত্তির মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১০টি আপত্তির জবাব দিয়েছেন। ৫টি অডিট আপত্তি গ্রহণ করলেও সেগুলোর কোন জবাব প্রদান করেননি।  এ বিষয়ে প্রকল্প পরিচালক লে. কর্ণেল (অবঃ) আজিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঢাকায় আছি, অডিট যা দিয়েছে সব আমার মনে নাই। অডিট আপত্তি যা আসছে সবগুলোর উত্তর আমরা অডিট রিপোর্টে দিয়েছি।  উপাচার্যের বক্তব্য জানতে চাইলে,  উপাচার্যের মন্তব্যের বিষয়ে জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ তথ্যগুলো আগের ২০২১-২২ এর, এই উপাচার্য তখন আসেন নাই। যেহেতু আগের তথ্য সেহেতু উপাচার্য কীভাবে বলবেন! এ বিষয়ে উপাচার্যের কোন মন্তব্য নাই। আপনি যেভাবে তথ্য চেয়েছেন সেভাবে হবেনা। আপনাকে তথ্য অধিকার আইনে তথ্য চাইতে হবে। তারপর আমরা স্ব স্ব দপ্তরগুলোতে তথ্যগুলো চাইবো। তারা তথ্যগুলো দিলে তারপর উপাচার্য এ বিষয়ে মন্তব্য করবেন।  


আরও খবর