রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সহজ জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-07-2023 01:15:04 pm

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল হোয়াইটওয়াশ এড়ানো।  যেখানে বাংলাদেশি বোলারদের তোপে মাত্র ১২৬ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। ১২৭ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ তিন উইকেট হাড়িয়ে ১৫৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়।

অবশ্য ছোট লক্ষ্য তাড়া করতে নেমে প্রাথমিকভাবে ভালো ধাক্কাই খেয়েছিল বাংলাদেশ। ফজলহক ফারকীর বলে দলীয় ২ রানেই প্যাভিলিয়নের পথ ধরেন মোহাম্মদ নাঈম। ২৮ রানের মাথায় সেই ফারুকীর বলেই বোল্ড হন নাজমুল হোসেন শান্ত (১১)।

২৮ রানে ২ উইকেট হারানো বাংলাদেশকে পথ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন ওপেনার লিটন দাস এবং চারে নামা সাকিব আল হাসান। দুজনে মিলে গড়েন ৬১ রানের জুটি। ৮৯ রানের মাথায় ৩৯ বলে ৩৯ করা সাকিব ফিরলেও বিপদে পড়েনি বাংলাদেশ। জয়ের জন্য বাকি পথটুকু তাওহীদ হৃদয়কে নিয়ে স্বাচ্ছন্দ্যেই পাড়ি দেন লিটন। শেষ পর্যন্ত তিনি ৬০ বলে ৩টি চার ও ২ ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন। আর ১৯ বলে ২২ রানে অপরাজিত থাকেন হৃদয়।

এর আগে টস জিতে ব্যাট করতে নামা আফগান ইনিংসের ওপর ধ্বংসযজ্ঞ চালান দলে ঢোকা দুই পেসার তাসকিন ও শরীফুল এবং বাঁহাতি স্পিনার তাইজুল।

আফগান ইনিংসের তৃতীয় ওভারেই জোড়া আঘাত হানেন বাঁহাতি পেসার শরীফুল। দ্বিতীয় বলে ইব্রাহিম জাদরানকে ফেরানোর পর রহমত শাহকেও আউট করেন। দুজনেই উইকেটরক্ষক মুশফিকুর রহিমের কাছে ক্যাচ দেন। এরপর আরেক ওপেনার রহমতউল্লাহ গুরবাজকে ব্যক্তিগত ৬ রানে ফেরান তাসকিন আহমেদ। 

এরপরই অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ নবীকে নিজের তৃতীয় শিকার বানান শরীফুল। ১৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়া আফগানিস্তানকে পথ দেখানোর চেষ্টা করেন অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি ও নাজিবুল্লাহ জাদরান। তবে ৩২ রানের মাথায় সাকিব আল হাসানের বলে আউট হন নাজিবুল্লাহ।

দলীয় ৫৩ রানের মাথায় এই ম্যাচেই দলে ফেরা তাইজুলের বলে বোল্ড হন আফগান অধিনায়ক। ৬৮ রানের মাথায় ফের শরীফুলের আঘাত। আবদুল রহমানকে বানান নিজের চতুর্থ শিকার।

এদিকে দলের সবাই আসা-যাওয়ার মিছিলে থাকলেও একপ্রান্ত আগলে পড়ে থাকেন ওমারজাই। সাত নম্বরে ব্যাট করতে নামা মিডিয়াম পেসার ওমরজাই ফিফটি তুলে নেন। তিনি খেলেন ৭১ বলে তিন ছক্কা ও এক চারে ৫৬ রানের ইনিংস।

বাংলাদেশের হয়ে পেসার শরিফুল ২১ রানে ৪ উইকেট নিয়ে ওয়ানডে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। তাসকিন ও তাইজুল নিয়েছেন দুটি করে উইকেট। সাকিব নিয়েছেন একটি।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৩৪ দিন ১২ ঘন্টা ৫৬ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩৭ দিন ২০ ঘন্টা ২ মিনিট আগে