ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার এক পুলিশ কর্মকর্তাসহ দুই সরকারী কর্মচারীর মোটর সাইকেল চুরি

সাতক্ষীরা পাটকেলঘাটা থানার এক পুলিশ কর্মকর্তাসহ দুই সরকারী কর্মচারীর মোটর সাইকেল চুরি করে নিয়ে গেছে চোর চক্র। সোমবার (১০জুলাই) দিবাগত রাতে পাটকেলঘাটা বাজারের ছিদ্দিকিয়া মাদ্রাসার পাশের নিজাম ভূঁইয়ার বাড়িতে ঘটনাটি ঘটে। এ সময় চোরেরা আশপাশের সকল সিসি ক্যামেরা ভাংচুর করে সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটানাস্থল পুরিদর্শন করেছেন পাটকেলঘাটা থানা পুলিশ। ভুক্তভোগীরা হলেন, পাটকেলঘাটা থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) লিটন শেখ, এসিল্যান্ড অফিসের নৈশ প্রহরী তারিকুল ইসলাম ও সাতক্ষীরা সহকারী জজের স্টোনোগ্রাফার নাসির হোসেন।
পাটকেলঘাটা থানার সহকারী উপ-পরিদর্শক লিটন শেখ জানান, তিনি চাকুরী সুবাদে পাটকেলঘাটা সিদ্দিকীয়া মাদ্রাসার পাশে নিজাম ভুইঁয়ার বাসায় ভাড়া থাকতেন। রাতে থানার কাজ সেরে প্রতিদিনের মত বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে ওঠে দেখেন তিনিসহ একই এ্যাপাটমেন্টেরর তরিকুল ইসলাম ও নাসির উদ্দীনের নামে দুই সরকারী কর্মকর্তার মোটর সাইকেল চুরি হয়ে গেছে।
ভূমি অফিসের কর্মচারী তারিকুল ইসলাম জানান, প্রতিদিনের মত আমরা নিচ তালায় গাড়ী রেখে উপরে ঘুমাই। নিচে কেউ থাকে না, এই সুযোগে রাতের কোন এক সময় চোরেরা গেটের তালা ভেঙ্গে পাটকেলঘাটা থানার এসআই লিটন শেখের পালসার, আমার টিভিএস ও অপর ভাড়াটিয়া নাসির উদ্দীনের ডিসকভার মোটর সাইকেল চুরি করে নিয়ে গেছে। পরে ফজরের আজানের সময় নামাজ পড়তে উঠলে বিষয়টা নজরে আসে। তিনি আরো জানান, চোর চক্রটি সমবায় ট্রেডার্সের দোকানের তালা ভেঙ্গে কাগজপত্র তছনছ করেছে। এছাড়া ক্যাশ বাক্সে থাকা সামান্য কিছু টাকা, একটি ব্যাটারী, মাউস নিয়ে পালিয়ে গেছে। পরে ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা মাহামুদ হোসেন জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Tag
আরও খবর