রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আফগানদের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-07-2023 02:42:50 am

আফগানিস্তানের উদ্বোধনী জুটি বাংলাদেশ ভাঙতে পারলো না লম্বা সময়। বড় রানের ভিতের ওপর দাঁড়িয়ে অবশ্য শেষ অবধি ছিল ধরাছোঁয়ার ভেতরই।


কিন্তু পরে স্বাগতিক ব্যাটাররা যেতে পারেননি কাছাকাছিও। আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হারের স্বাদ পেল বাংলাদেশ।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশকে ১৪২ রানে হারিয়েছে আফগানিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৩৩১ রান করে সফরকারীরা। জবাব দিতে নেমে ৪৩ ওভার ২ বল খেলে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান করে বাংলাদেশ। বোলিংয়ে চোট পাওয়া এবাদত নামেননি ব্যাটিংয়ে।


টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় আফগানিস্তান। দুই উদ্বোধনী ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান খেলতে থাকেন নির্ভরতার সঙ্গে। ঘরের মাঠে ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো ৩০ ওভারের ভেতর উইকেট নিতে ব্যর্থ হয় বাংলাদেশ, গুরবাজ পান সেঞ্চুরির দেখা।  


ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় উদ্বোধনী জুটি পায় আফগানরা। ৩৬তম ওভারে এসে ২৫৬ রানের জুটি ভাঙেন সাকিব আল হাসান। ততক্ষণে ১৩ চার ও ৮ ছক্কার ইনিংসে ১২৫ বলে ১৪৫ রান করেছেন গুরবাজ।  


বড় জুটি ভাঙার পর দ্রুতই আরও দুটি উইকেট নেয় বাংলাদেশ। পুল করতে গিয়ে এবাদত হোসেনের বলে মোস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ দিয়ে ৫ বলে ২ রান করে ফেরেন রহমত শাহ। এরপর ৭ বলে ২ রান করা হাশমাতুল্লাহ শহিদীকে বোল্ড করেন মিরাজ।  


একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন ইবারাহিম জাদরান। ৯ চার ও ১ ছক্কায় ১১৯ বলে ঠিক ১০০ রান করে মোস্তাফিজের বলে ক্যাচ দেন তিনি। শেষদিকে আফগান ব্যাটারদের ব্যর্থতা ও বাংলাদেশের বোলারদের ভালো বোলিংয়ে রান সাড়ে তিনশ ছুঁতে পারেনি। ৯ উইকেটে ৩৩১ রানে থামে আফগানরা। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন মোস্তাফিজ, হাসান মাহমুদ, সাকিব ও মিরাজ। বাকি একটি উইকেট এবাদত হোসেনের।  


জবাব দিতে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ফজল হক ফারুকীর করা প্রথম ওভার মেডেন দেন দলে ফেরা নাঈম শেখ। এই ব্যাটার ২১ বলে ৯ রান করে ফারুকীর বলেই বোল্ড হন। এর আগে আউট হয়ে যান লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। ১৫ বলে ১৩ রান করে ফারুকী বলে ক্যাচ দিয়ে লিটন আর ৫ বলে এক রান করে আউট হন শান্ত।


২৫ রানে তিন উইকেট হারানো দলকে ৪০ রানের জুটিতে কক্ষপথে ফেরানোর চেষ্টা করেন তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসান। কিন্তু কেউই নিজেদের ইনিংস লম্বা করতে পারেননি। ৩৪ বলে ১৬ রান করে রশিদ খানের বলে বোল্ড হয়ে হৃদয় ও ২৯ বলে ২৫ রান করে আউট হয়ে যান সাকিব।


দুই সিরিজ বাদে দলে ফেরা আফিফ হোসেন প্রথম ম্যাচের মতো দ্বিতীয়টিতেও ব্যর্থ হন। নিজের খেলা প্রথম বলেই রশিদের ওভারে নবীর হাতে ক্যাচ দেন।  


এরপর সপ্তম উইকেট জুটিতে মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিমের ৮৭ রানের জুটি কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ৪৮ বলে ২৫ রান করে মুজিবের বলে মিরাজ ক্যাচ দিলে ভাঙে এই জুটি। ফারুকীর বলে নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৮৫ বলে ৬৯ রান করেন মুশফিক।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৩৪ দিন ১২ ঘন্টা ৫৫ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩৭ দিন ২০ ঘন্টা ০ মিনিট আগে